1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাইবার ক্রাইম দমনে ট্রেনিং, জনবল বৃদ্ধি ও ইকুপমেন্ট সংগ্রহ করা হচ্ছে-আইজিপি - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত

সাইবার ক্রাইম দমনে ট্রেনিং, জনবল বৃদ্ধি ও ইকুপমেন্ট সংগ্রহ করা হচ্ছে-আইজিপি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৯ মার্চ, ২০২০
  • ৩৬১ বার

মাজেদ রেজা বাঁধন, ঝিনাইদহ :
সাইবার ক্রাইম দমনে পুলিশের জনবল বৃদ্ধি ট্রেনিং ও ইকুপমেন্ট সংগ্রহ করা হচ্ছে। জেলায় জেলায় সাইবার ক্রাইম সেল গঠন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশের আইজি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
সোমবার সকালে ঝিনাইদহের কোটচাঁদপুর মডেল থানা ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ভবিষ্যতে আমাদের বড় চ্যালেঞ্জ হবে সাইবার ক্রাইম। শুধু বাংলাদেশ নয় বর্তমান বিশ্বে সাইবার ক্রাইম সবথেকে আলোচিত ক্রাইম। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি সাইবার ক্রাইম রোধে জনবল বৃদ্ধির। সেই সাথে ইক্যুপমেন্ট সংগ্রহ করা হচ্ছে।
পুলিশের জনবল বৃদ্ধির ব্যাপারে আইজিপি বলেন, আমাদের আশপাশের দেশগুলোতে জনসংখ্যার তুলনায় পুলিশের সংখ্যা বেশি। কিন্তু বাংলাদেশে প্রায় সাড়ে ৮’শ লোকের জন্য একজন পুলিশ। এজন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি পুলিশের জনবল বৃদ্ধির জন্য। প্রধানমন্ত্রীর কাছে আমরা আবেদন করেছি। উনি নিশ্চয় এটি বিবেচনা করে জনবল বৃদ্ধির চেষ্টা করবেন। এর আগে নব-র্নিমিত কোটচাঁদপুর মডেল থানা ভবন উদ্বোধন করেন। পরে থানায় একটি এ্যাম্বুলেন্স ও একটি পিকআপ ভ্যান প্রদাণ করেন। এসময় ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য খালেদা খানম, খুলনা রেঞ্জ ডিআইজি ড. খঃ মহিদ উদ্দিন, ঝিনাইদহের জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, পুলিশ সুপার মো: হাসানুজ্জামানসহ পুলিশ কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net