1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কাশিমপুর কারাগারে নিজের গোপনাঙ্গ কাটলো এক বন্দী - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু নবীগঞ্জে বজ্রপাতে ১ নিহত ও ৩ জন আহত  বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় মাটি পাচারকারীকে ৫ লাখ টাকা জরিমানা ধর্মমন্ত্রীকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে  সংবাদ সম্মেলন বাংলাভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুশীল ফোরামের শুভেচ্ছা সংসদীয় আসনে এমপি কার্যালয়ের যৌক্তিকতা তুলে ধরে ছাত্রনেতা ইমাম হোসাইনের খোলা চিঠি 

কাশিমপুর কারাগারে নিজের গোপনাঙ্গ কাটলো এক বন্দী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২২ মার্চ, ২০২০
  • ৩৯২ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার |
গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে মোহাম্মদ হোসেন নামের এক বন্দী নিজেই তার গোপনাঙ্গ কেটে ফেলেছেন।

শনিবার (২১ মার্চ) বিকেল ৬ টার দিকে কারাগারের ভেতরে এ ঘটনা ঘটায় ওই বন্দী। পরে আহত অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

মোহাম্মদ হোসেন ঢাকার সাভার থানার জাম সিংহ দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা। তিনি একটি হত্যা মামলায় দুই বছর ধরে কারাবন্দি।

কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের ডেপুটি জেলার দেলোয়ার পারভেজ গণমাধ্যমকে জানান, হত্যা মামলার আসামি মোহাম্মদ হোসেনের সঙ্গে পরিবারের কেউ সাক্ষাৎ করতে কারাগারে আসেন না। এজন্য তিনি হতাশায় ভুগছিলেন। শনিবার বিকেলে রাগের মাথায় সেভ করার ব্লেড দিয়ে তিনি তার গোপনাঙ্গ অর্ধবিচ্ছিন্ন করে ফেলেন। খবর পেয়ে প্রথমে তাকে কারা হাসপাতালে, সেখান থেকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ডেপুটি জেলার আরও জানান, এর আগে হোসেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ বন্দি ছিলেন। সেখানেও তিনি তার গলায় ব্লেড দিয়ে কেটে জখম করেন। পরে তাকে হাইসিকিউরিটি কারাগারে স্থানান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net