1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরণখোলায় গৃহ কর্মীকে নির্যাতন সম্পত্তি দখলে হামলা ও ভাংচুর - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শিশুর চিকিৎসায় ঘাটতি ছিল না, দাবি সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষের নবীনগরে কৃষি উন্নয়নে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ২ মাসের সেরা পারফরমেন্স ঈদগাঁও থানার ওসি সিফাত পুরস্কৃত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

শরণখোলায় গৃহ কর্মীকে নির্যাতন সম্পত্তি দখলে হামলা ও ভাংচুর

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৫ মার্চ, ২০২০
  • ৩৭৪ বার

নইন আবু নাঈম বাগেরহাট প্রতিনিধি ঃ
বাগেরহাটের শরণখোলায় এক গৃহ কর্মীর সম্পত্তি জবর দখলের উদ্দেশ্যে তার বসত ঘরে হামলা ও ভাংচুর চালিয়েছে স্থানীয় কতিপয় বখাটে । ঘটনাটি ঘটেছে ১৪ মার্চ (শনিবার) সকালে উপজেলার বলেশ্বর নদী সংলগ্ন কদমতলা এলাকায় । ওই সময় ভাংচুর কারিদের বঁাধা দেওয়ায় গৃহকর্মী সুফিয়া বেগম (৬৫) ও তার পুত্র বধু খাদিজা বেগম (২৮) কে পিটিয়ে অহত করেন বখাটেরা । পরে স্থানীয়দের সহযোগীতায় একই দিন দুপুরে শরনখোলা হাসপাতালে নির্যাতিত সুফিয়াকে ভর্তি করা হয় । পরে সেখানে তার অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য একই দিন সন্ধ্যায় খুলনা মেড়িকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে । এ ঘটনার সু বিচার প্রাথনা করে নির্যাতিতার ছেলে মোঃ ওলি হাওলাদার ইতোমধ্যে শরনখোলা থানায় একটি অভিযোগ দাখিল করেছেন । ক্ষতিগ্রস্থ পরিবার ও স্থানীয়দের সুত্রে জানাযায় , ছেলে সন্তানদের নিয়ে ওই জমিতে সুফিয়া বেগম প্রায় ৫০ বছর ধরে ওই নদীর পাশে বসবাস করে আসছেন । স্বামী না থাকায় তিনি অন্যের বাড়ীতে (ঝি-এর) গৃহকর্মীর কাজ করেন । কিন্তু শনিবার সকালে স্থানীয় বাসিন্দা মৃত. সোহরাপ মিস্তীর ছেলে শাওনের নেতৃত্তে আলআমিন, সঞ্জীব, সুমন ,আরতিয়াম ও হাফিজ সহ ৬/৭ জনের এক দল বখাটে সুফিয়ার জমি জবর দখলের জন্য তার বসত ঘরে অর্তকিত হামলা চালিয়ে ত্রাস সৃষ্টি করলে এলাকায় আতংক ছড়িয়ে পড়ে । এ সময় তাদেরবউ শাশুড়িকে প্রকাশ্যে নির্যাতন করা হলেও কেউ প্রতিবাদ করার সাহস পায়নি । পরে খবর পেয়ে শরনখোলা থানা পুলিশ ঘটনাস্থলে পৌছলে বখাটেরা পালিয়ে যায় । তারা এ ঘটনার সাথে জড়িতদের কঠোর বিচার দাবি করেন । তবে ,অভিযুক্ত শাওন দাবি করেন , সুফিয়া বেগমের বসত ঘরের পাস থেকে একটি যাতায়াতের পথ ছিল তা তিনি দখল করে নেওয়ায় তা মুক্ত করার চেষ্টা করেছি মাত্র । মারপিট কিংম্বা নির্যাতনের কোন ঘটনা ঘটেনি । শরনখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) এস কে আব্দুল্লাহ আল সাইয়েদ জানান ,ক্ষতিগ্রস্থ পরিবারের কাছ থেকে একটি অভিযোগ পাওয়া গেছে । বিষয়টির খেঁাজ খবর নিয়ে ব্যাবস্থা নেয়া হবে ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net