1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
৩০ দিনের বিদেশ ভ্রমণ নিষেধাজ্ঞা বৃটেনের - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা সন্তোষজনক নয়: হাফিজুর রহমান জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর ক্যানসারে আক্রান্ত সাংবাদিক ফারজানা আফরোজ কুমির চিকিৎসায় সহায়তার আবেদন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের মর্যাদা ও বৈষম্য দূরীকরণে জাতীয়করণের দাবি  মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় শ্রীপুরে সোনালী ব্যাংকের এটি,এম বুথের উদ্বোধন  নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও ব্লিচিং পাউডার বিতরণ  নবীনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

৩০ দিনের বিদেশ ভ্রমণ নিষেধাজ্ঞা বৃটেনের

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২০
  • ৪৫৭ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
বিশ্বের যেকোনো স্থানে নিজ দেশের নাগরিকদের অপ্রয়োজনীয় ভ্রমণ না করতে ভ্রমণ নির্দেশিকা ঘোষণা করেছে ব্রিটিশ সরকার। করোনার বিস্তার ঠেকানোর লড়াইয়ের অংশ হিসেবে দেশটির সরকারের পক্ষ থেকে আগামী ৩০ দিনের জন্য এমন সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। -ডেইলি মেইল
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব বলেন, নতুন ভ্রমণ নির্দেশনার আওতায় নাগরিকদের বৈশ্বিক ভ্রমণ এড়িয়ে চলা উচিত। তিনি দেশটির পার্লামেন্টে বলেছেন, নতুন এ নির্দেশনা আগামী ৩০ দিন কার্যকর থাকবে। তবে প্রয়োজনে যেকোনো সময় এটা পুনর্মূল্যায়ন করা হতে পারে।
মঙ্গলবার দেশটির পার্লামেন্টকে তিনি বলেন, ‘বৈশ্বিক পরিস্থিতি দ্রুত পাল্টে যাওয়ার পরিপ্রেক্ষিতে আমি পররাষ্ট্র ও কমনওয়েলথ মন্ত্রণালয়ের (এফসিও) নতুন এ ভ্রমণ নির্দেশিকা ঘোষণা করছি। বিশ্বের অনেক দেশে ব্রিটিশ নাগরিকদের এখন আন্তর্জাতিক সীমান্ত বিধিনিষেধের মুখোমুখি হতে হবে।
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সীমান্ত ৩০ দিনের জন্য সম্পূর্ণ বন্ধ করার পরিকল্পনা করছে ইউরোপিয়ান কমিশন— ইউরোপের অনেক দেশ বিধিনিষেধ আরোপসহ সীমান্ত বন্ধ করার প্রেক্ষিতে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্টের এমন ঘোষণার পর এ নির্দেশিকা জারি করলো যুক্তরাজ্য।
নভেল করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে ৫৫ জনের মৃত্যু হয়েছে যুক্তরাজ্যে। দেশটিতে করোনায় আক্রান্ত মানুষের সংখ্যা এখন ১ হাজার ৫৪৩ জন। তবে আক্রান্তদের মধ্যে ১ হাজার ৪৩৬ জন চিকিৎসা শেষে সুস্থ হয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net