ঢাকা   ০৬:২৪:১৪ এএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

আপন জেঠীর হাতেই সেই ৪ বছরের শিশু খুন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৭ এপ্রিল, ২০২০
  • ৩৮৫ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

শাহনেওয়াজ নাজিম, ফটিকছড়ি প্রতিনিধি :
ফটিকছড়িতে দিহান নামে চার বছরের এক শিশুর মৃত্যুর রহস্য উদঘাটন হয়েছে।
আপন জেঠীর (বড় মা) হাতেই খুন হয় দিহান।

রবিবার (২৫ এপ্রিল) বেলা ১১ টার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের ৭ নং ওয়ার্ড এলাকার হাজী আবুল হোসেন বাড়ির প্রবাসী দিদারের ছেলে শিশু দিহান নিখোঁজ হয়, পরে অনেক খোঁজাখুঁজির প্রায় ১ঘন্টা পর তার বাড়ির পাশে পরিত্যক্ত গোয়াল ঘরে নাড়িভুড়ি বের হওয়া অবস্থায় তার লাশ পাওয়া যায়। এসময় তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন দেখা যায়।

এরপর পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেডিক্যালে পাঠান।

এরপর জিজ্ঞাসাবাদের জন্য তার পরিবারের সকল সদস্যকে থানায় নিয়ে যাওয়া হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে নির্মমভাবে হত্যা করার কথা স্বীকার করেন তার আপন জেঠী।

পুলিশের কাছে স্বীকারোক্তিতে তিনি বলেন, নিজ হাতে ঘরের আলমারি থেকে ছুরি নিয়ে তিনি দিহানের শরীরে ১৬টি আঘাত করেন। পরে বাথরুমে সব রক্ত তার নিজ হাতে পানি দিয়ে পরিষ্কার করে শিশুটিকে পেঁছনের লাকড়ি ঘরে রেখে দেন। সামান্য কিছু টাকার ঘটনায় এ নিষ্পাপ শিশুকে হত্যা করা হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি