1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ইভেন্ট লজিস্টিক কোম্পানির অনার`স সংগঠন এর পক্ষে প্রধানমন্ত্রীর নিকট আহবান - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রের দেড় মাস যাবৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, রোগীদের দুর্ভোগ চরমে অশ্রুসিক্ত নয়নে মায়ের শেষ বিদায়, জানাজা-দাফন শেষে কারাগারে ফিরলেন সাবেক এমপি পুত্র ও আ.লীগ নেতা রাসেল সুপেয় পানির আওতায় বান্দরবানের পাঁচ হাজার মানুষ নোয়াখালীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় যুবদল নেতাকে কুপিয়ে জখম চন্দনাইশে শাহজালাল বেকারীকে ৫০ হাজার টাকা জরিমানা  ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবা ও ৬৯ হাজার টাকা নিয়ে মাদক ব্যবসায়ী আটক  মাগুরায় শহরের বেবি প্লাজা মাকেটের ৬টি দোকানে শাটার ভেঙ্গে  চুরি রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী নোয়াখালীকে সিটি কর্পোরেশন ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রীর বরাবরে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের স্মারকলিপি জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ, নাম সংশোধন সহজ করলো ইসি

ইভেন্ট লজিস্টিক কোম্পানির অনার`স সংগঠন এর পক্ষে প্রধানমন্ত্রীর নিকট আহবান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০
  • ৩৫৯ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার : ইভেন্ট লজিস্টিক কোম্পানি গুলো এই দেশের করুন অবস্থায় ও করোনাভাইরাস সংক্রমণ এর আক্রমণ অসহায় হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে এখনও সাহায্য সহযোগিতা করে যাচ্ছে যাহা মানবতার আলোকে এক নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছে। এমতাবস্থায় এই কোম্পানি গুলো প্রতি সরকারের পক্ষ থেকে সাহায্য প্রণোদনা সহায়তা প্রদান করা অত্যন্ত সময়োপযোগী একটি পদক্ষেপ গ্রহণ করা হলে কোম্পানি তাঁর সকল কর্মকর্তা ও কর্মচারীদের জন্য সুফল পাওয়া যাবে বলে মনে করেন পরিচালকরা। সেই বিষয়টি সম্পুর্ণ ভাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট লজিস্টিক কোম্পানির পক্ষ থেকে আহবান জানানো হচ্ছে।

বাংলাদেশ ইভেন্ট লজিস্টিক কোম্পানির অনার`স সংগঠনটি একটি অনুরোধ জানিয়েছেন। এই সংগঠনের আহ্বায়ক এ,জে, রাজা বলেন, আমাদের ব্যবসা যেহেতু এন্টারটেইনমেন্ট রিলেটেড। এই ব্যবসা শুরু হয় মানুষের সুখ থেকে। করোনা পরিস্থিতিতে দেশ এখন লকডাউন। সব কাজ বন্ধ।
এত লম্বা সময় যে আমরা কর্ম বিহীন হয়ে যাব তা ভাবিনি। আমরা ব্যবসায়ীরা বিভিন্ন সমস্যা নিয়ে ভুগছি। যেমন ধরুণ স্টাফদের বেতন, গোডাউন ভাড়া, মালিকদের বাসা ভাড়া ও সংসার খরচ। এসব খরচ যোগাতে হিমশিম খাচ্ছি। এই ইভেন্ট লজিস্টিক ব্যবসায় সারা বাংলাদেশে পাঁচ থেকে ছয় হাজার কোম্পানি রয়েছে। যার স্টাফ সংখ্যা প্রায় চার থেকে পাঁচ লক্ষ ।
ইভেন্ট লজিস্টিক কোম্পানির অনার`স সংগঠন এর সদস্য ও তরুণ উদোক্তা সোয়েবুল হাসান অভিক বলেন আমরা এই দুঃসময়ে মানবতার জীবন যাপন করছি। কর্মহীন মানুষগুলোর কাছে সরকারের পক্ষ থেকে কোন ত্রাণ বা বড় মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো যাদের আমরা সর্বদাই লজিস্টিক সাপোর্ট দিয়ে এসেছি আমাদেরকে দেখার মত আশেপাশে কাউকে পাচ্ছি না । এমন অবস্থায় সরকারের কাছে আমাদের সুদৃষ্টির আহ্বান জানাই।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net