1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারের করোনা রোগীর স্যাম্পল ২য় বার টেস্টেও পজেটিভ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লা সিটি স্কুলের কৃতি ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের ফল প্রকাশ আজ প্রকাশিত সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢাকার ইসলামবাগ থেকে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার যুবক নিখোঁজ  চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বিএনপির জন্য ১৭ বছর রাজপথে, এখন দিনমজুর জজ মিয়ার চাওয়া শুধু একটি ঘর সাতকানিয়ায় শাহজাহান চৌধুরীর উদ্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড মাগুরায় পরিবেশ ও প্রকৃতির দক্ষতা বৃদ্ধি শীর্ষক দুই দিনব্যাপী  কর্মশালা সম্পন্ন  আর্জেন্টাইন ক্লাবের বিশ্বরেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর

কক্সবাজারের করোনা রোগীর স্যাম্পল ২য় বার টেস্টেও পজেটিভ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০
  • ৩৩৯ বার

কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজারের টেকপাড়ার করোনা আক্রান্ত রোগীর স্যাম্পল ২য় বার টেস্টেও পজেটিভ পাওয়া গেছে।

কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ২৮ এপ্রিল টেকনাফের উক্ত করোনা রোগীর স্যাম্পল দ্বিতীয়বার টেস্টে রিপোর্ট পজেটিভ আসে।

রামুস্থ জেলা আইসোলেশন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির আহবায়ক ডা. আলী আহসান এ তথ্য জানান। উক্ত করোনা রোগী রামুস্থ জেলা আইসোলেশন হাসপাতালে এখন চিকিৎসাধীন রয়েছে।

কক্সবাজার পৌরসভার ৪ নাম্বার ওয়ার্ডের টেকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সড়কের মৃত এজাহার আহমদের পুত্র আবুল কালামের শরীরে করোনা ধরা পড়ে গত ২২ এপ্রিল।
যার স্যাম্পল সংগ্রহ করা হয়েছিলো ২১ এপ্রিল। তার চিকিৎসার ৬ দিনের পর আবার স্যাম্পল সংগ্রহ করে ২য় বার কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে টেস্টের জন্য ২৭ এপ্রিল সোমবার পাঠানো হয়।

আবুল কালাম রামু আইসোলেশন হাসপাতালের প্রথম রোগী। একইভাবে কক্সবাজার সদর উপজেলায় করোনা ভাইরাস সনাক্ত হওয়া প্রথম রোগী।
মাছ ব্যবসায়ী আবুল কালাম গত ২০ এপ্রিল করোনা ভাইরাসের ‘রেড জোন’ হিসাবে পরিচিত নারায়ণগঞ্জ থেকে কক্সবাজার এসেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net