1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারে ৯ বছরের শিশুসহ ৩ জন করোনা সনাক্ত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীতে চট্টগ্রাম অঞ্চল উপযোগী বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত চট্টগ্রামের শিপইয়ার্ড যেন মৃত্যুকূপ ৯ বছরে ১৩৭ শ্রমিকের মৃত্যু, নিরাপত্তা তদারকিতে গাফিলতির অভিযোগ মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর বাড়ির সামনের পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার  মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নকলায় একাত্তরের মানবতাবিরোধী মিথ্যা মামলায় ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন  আনোয়ারায় একই চেয়ারে তিন বছরের বেশি মৎস্য কর্মকর্তা, ৭,৭৪৪ মৎস্যজীবীর তালিকা যাচাই ও প্রকাশের দাবি কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২ বাংলাদেশে ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য অর্জনে সহায়তার আশ্বাস এডিবির গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার : মাহদী আমিন

কক্সবাজারে ৯ বছরের শিশুসহ ৩ জন করোনা সনাক্ত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৯ এপ্রিল, ২০২০
  • ৩৯২ বার

কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজারে ৯ বছরের এক শিশুসহ ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শিশুটিসহ ২ জন উখিয়ার রাজা পালং হাজিপাড়ার এবং অারেকজন চকরিয়ার ফাঁসিয়াখালীর বাসিন্দা।

কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে বুধবার (২৯ এপ্রিল) ৯৫ জনের স্যাম্পল টেস্টের মধ্যে বাকী ৯২ জনের রিপোর্ট নেগেটিভ পাওয়া যায়।

এ পর্যন্ত কক্সবাজার জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ২৪ জনে দাঁড়ালো।

এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া।

গত ২ এপ্রিল কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে শুরু হওয়া টেস্টে এ পর্যন্ত ১১২৬ জনের স্যাম্পল টেস্ট করা হয়। তারমধ্যে, ২৫ জনের রিপোর্ট পজেটিভ পাওয়া যায়।
অবশিষ্ট ১১০১ জনের রিপোর্ট নেগেটিভ পাওয়া গেছে।
২৫ জন পজেটিভ পাওয়া রোগীর মধ্যে ২৩ জন কক্সবাজার জেলায় এবং ২ জন নাইক্ষ্যংছড়ি উপজেলার বাসিন্দা।

গত ২৪ মার্চ সনাক্ত হওয়া কক্সবাজার জেলার প্রথম করোনা রোগী খুটাখালীর মুসলিমা খাতুনের শরীরের স্যাম্পল টেস্ট করা হয়েছিল ঢাকার আইইডিসিআর ল্যাবে। তিনি এখন সম্পুর্ণ সুস্থ।

নাইক্ষ্যংছড়ির একজন সুস্থ হয়ে সোমবার (২৭ এপ্রিল) বাড়ি ফিরেছেন।

কক্সবাজার জেলার করোনা রোগীর মধ্যে মহেশখালীতে ১০ জন, টেকনাফে ৪ জন, উখিয়াতে ৪ জন, চকরিয়াতে ৩ জন, সদর উপজেলায় ২ জন এবং রামুতে ১ জন।

জেলার কুতুবদিয়া ও পেকুয়া উপজেলায় এখনো কোন করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net