1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করিমগঞ্জে একই পরিবারের ৩ সদস্য করোনায় আক্রান্ত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কবিরহাটে ৬০ পিস ইয়াবা উদ্ধার : ১৪ বছরের কিশোর আটক  ঈদগাঁওয়ে ফায়ার সার্ভিসসহ বিভিন্ন প্রকল্পের স্থান পরিদর্শন করলেন এমপি কাজল ঈদগাঁওয়ে কমিটি গঠনের জের, ঘোষিত কমিটির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ  সংরক্ষিত নারী আসনে কুমিল্লায় বিএনপিতে আলোচনায় নাঈমা খন্দকার মাগুরার শ্রীপুরে পাম্পে ড্রামে তেল দেওয়ার ভিডিও ধারণ, সাংবাদিককে মারধর করলো পুলিশ মাগুরার খামারপাড়া এস এ আই সিনিয়র মাদ্রাসায় বিদায় সংর্বধণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  ঈদগাঁওয়ে মাদকের বিরুদ্ধে কথা বলায় শিক্ষকের উপর হামলা কর্ণফুলীতে বৈশাখী মেলা ও বলি খেলা অনুষ্ঠিত  মাগুরায় জেলা পর্যায়ে ৩ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন   নবীনগর ভূমি অফিসে ঘুষের অভিযোগ, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকরা তালাবদ্ধ

করিমগঞ্জে একই পরিবারের ৩ সদস্য করোনায় আক্রান্ত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১১ এপ্রিল, ২০২০
  • ৩৫৫ বার

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের করিমগঞ্জে করোনায় মারা যাওয়া সেলিম মিয়ার পরিবারের ৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। শনিবার (১১ এপ্রিল) দুপুরে কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান পরিবারের তিন সদস্যের করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন। তারা হলেন, মৃতের মা, ভাই ও স্ত্রী। এ নিয়ে কিশোরগঞ্জে মোট আক্রান্ত হয়েছেন ১০ জন।

কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার জঙ্গলবাড়ি মুসলিমপাড়া গ্রামের নিজ বাড়িতে ঢাকার ব্যবসায়ী সেলিম মিয়া (৪৬) গত ৬ এপ্রিল ভোররাতে জ্বর ও শ্বাসকষ্টে মারা যান। মারা যাওয়ার পর নমুনা পরীক্ষার ফলাফলে সেলিম মিয়ার কোভিড-১৯ পজেটিভ ধরা পড়ে। কিশোরগঞ্জ জেলায় এটি ছিল প্রথম করোনা শনাক্ত।

কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানান, এ নিয়ে কিশোরগঞ্জ জেলায় মোট ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে করিমগঞ্জে মারা যাওয়া সেলিম মিয়া এবং তার পরিবারের তিন সদস্য রয়েছেন। এছাড়া কিশোরগঞ্জ শহরের আলোরমেলা এলাকার একজন চিকিৎসক ও বত্রিশ এলাকার একজন নারী স্বাস্থ্যকর্মী, ভৈরব থানার একজন পুলিশ কর্মকর্তা (এসআই), ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের একজন নারী ও ধনপুর ইউনিয়নের একজন ইউপি সদস্য এবং পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী চরপাড়া এলাকার এক ব্যক্তি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net