1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কাঠুরিয়া, প্রাতিষ্ঠানিক এবং হোম কোয়ারেন্টাইনে থাকা পরিবারের মাঝে পাজেপ চেয়ারম্যানের খাদ্য সহায়তা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ মাগুরায় জেলা  কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত গফরগাঁওয়ে তরুণ নাহিয়ান রবিন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও সুষ্ঠু বিচারের দাবি জানালেন মেয়র প্রার্থী একরাম উল্লাহ গুজব, মানহানি ও ভুয়া কনটেন্ট ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী  রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ চৌফলদণ্ডীতে রাখাইনদের প্রাচীন শ্মশান দখলের অভিযোগ ঈদগাঁওয়ে হাসপাতাল সড়কে হাটু পানি,  বাড়ছে জনদুর্ভোগ মেদাকচ্ছপিয়া ঢালায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ২

কাঠুরিয়া, প্রাতিষ্ঠানিক এবং হোম কোয়ারেন্টাইনে থাকা পরিবারের মাঝে পাজেপ চেয়ারম্যানের খাদ্য সহায়তা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৫ এপ্রিল, ২০২০
  • ২৮৫ বার

আবদুল আলী গুইমারা,খাগড়াছড়ি :
বিশ্বব্যাপী চলমান মহামারী আকার ধারণ করা কোভিট-১৯ বা নোবেল করেনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশ ব্যাপী চললে কোয়ারেন্টাইন বা সঙ্গনিরোধ। খাগড়াছড়ি’র গুইমারা উপজেলায় ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টাইনে থাকা ২৩ পরিবার ও উপজেলার হাফছড়ি ইউনিয়নের ১৭কাঠুরিয়া পরিবারকে সামাজিক দুরত্ব মেনে বাড়ী বাড়ী গিয়ে খাদ্য সহায়তা প্রদান করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী।
শনিবার সকালে দেশের বিভিন্ন জেলা থেকে আগত গুইমারা উপজেলার নতুনপাড়াস্থ শহীদ আফতাবুল কাদের মডেল সঃ প্রাঃ বিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা ১৭শ্রমজীবি ও শিক্ষার্থীর পরিবারকে চাল, ডাল, তেল সহ ৭প্রকার খাদ্য সামগ্রী ও সাবার বিতরন জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী। এসময় কোয়ারেন্টাইনে থাকা পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং তাদের শারিরীক খোঁজখবর নেন।
এসময় নতুনপাড়া ও এর আশপাশের গ্রামগুলোর মানবেতর জীবনযাপন করা শ্রমজীবি ১৭কাঠুরিয়া পরিবারের সদস্যদের মাঝেও খাদ্য সহায়তা প্রদান করেন তিনি।
অপরদিকে গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের বড়পিলাক গ্রামের হোম কোয়ারেন্টাইনে থাকা ৬পরিবার অদ্যবধি কোন সাহায্য সহযোগী না পেয়ে মানবেতর জীবন যাপনের সংবাদ পেয়ে তাৎক্ষনিক তাদের জন্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী নিয়ে প্রত্যেকের বাড়ীতে ছুটে যান পাজেপ চেয়ারম্যান কংজরী চৌধুরী।
এসময় চট্টগ্রামের সিএনজি চালক হযরত আলী জানান, ২শিশু সন্তান সহ পরিবারের ৬সদস্য নিয়ে বাড়িতে আসলে পুলিশ ও ইউপি মেম্বার ঘরে হোম কোয়ারেন্টাইন লেখা সম্বলিত ষ্টিকার লাগিয়ে বাড়ি থেকে বের না হতে কড়াকড়ি আরোপ করে যাওয়ার পর অদ্যবধি কোন সহায়তা বা সরকারী কর্মকর্তার দেখা মেলেনি। ফলে পরিবারের সদস্যদের নিয়ে খেয়ে না খেয়ে দিনাতিপাত করছেন বলেও জানান। একই অবস্থা হোম কোয়ারেন্টাইনে থাকা বাকী ৫পরিবারের। তবে পবিত্র মাহে রমযানের শুরুতে পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান স্বশরীরে উপস্থিত হয়ে নিজ হাতে খাদ্য সহায়তা প্রদান করায় তাদের মাঝে কিছুটা স্বস্তি ফিরে আসে এবং পাজেপ চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অসহায় হতদরিদ্র নিম্ন আয়ের পরিবারগুলো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net