1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কিশোরগঞ্জে প্রথমবারের মতো করোনা রোগী সুস্থ, অন্য আরেকজনও ছাড়পত্রের অপেক্ষায় - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১১:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মিয়ানমারে পাচারকালে সিমেন্টবোঝাই দুই বোটসহ ২২ চোরাকারবারি আটক টেকনাফের কোয়াইংছড়ি পাড়ায় ডিএনসি’র অভিযানে ইয়াবা উদ্ধার; আসামী পলাতক  মাগুরায় সরকারি কলেজ শিক্ষকদের অবস্থান কর্মসূচী পালন বঙ্গভবনে পৌঁছেছেন প্রধান নির্বাচন কমিশনার টেকনাফে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু প্রযুক্তি জ্ঞানে বলীয়ান হতে হবে- ড. কর্নেল (অব.) অলি আহমদ মানবাধিকার প্রতিষ্ঠিত হোক ও গনতন্ত্র মুক্তি পাক:১০ই ডিসেম্বর মানবাধিকার দিবসে মানবাধিকার প্রতিষ্ঠিত হোক – সুশীল ফোরাম ঈদগাঁওয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ও বেগম রোকেয়া দিবস পালিত ৪ নারীর হাতে বেগম রোকেয়া পদক তুলে দিলেন প্রধান উপদেষ্টা

কিশোরগঞ্জে প্রথমবারের মতো করোনা রোগী সুস্থ, অন্য আরেকজনও ছাড়পত্রের অপেক্ষায়

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৫ এপ্রিল, ২০২০
  • ২৫২ বার

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জে প্রথমবারের মতো করোনা আক্রান্ত একজন রোগী সুস্থ হয়েছেন। আব্দুর রশীদ নামের এই রোগীর বাড়ি কিশোরগঞ্জের ইটনায়।

কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সৈয়দ মনজুরুল হক জানান, আব্দুর রশীদ করোনা আক্রান্ত হয়ে আটদিন আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আজ শনিবার সুস্থ হওয়ায় তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, এখন পর্যন্ত হাসপাতালের আইসোলেশনে ২৮ জন করোনা আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন।

কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান জানান, আব্দুর রশীদের পরপর দুটি নমুনা পরীক্ষায় কোভিড-১৯ নেগেটিভ আসায় তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এছাড়া কিশোরগঞ্জ সদরের জয়া ভৌমিক নামে অপর একজন রোগীর প্রথম পাঠানো নমুনা কোভিড-১৯ নেগেটিভ এসেছে।

আজ দ্বিতীয় নমুনা পাঠানো হবে। দ্বিতীয়টি নেগেটিভ আসলে তাকেও ছাড়পত্র দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net