1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কিশোরগঞ্জে সুগন্ধা ডিপার্টমেন্টাল স্টোর দিচ্ছে হোম ডেলিভারি সেবা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতাল আমিলাইষে ফ্রি চিকিৎসা ক্যাম্পে ২ হাজার রোগীকে সেবা, বিনামূল্যে ওষুধ বিতরণ চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৩ আসামী গ্রেফতার

কিশোরগঞ্জে সুগন্ধা ডিপার্টমেন্টাল স্টোর দিচ্ছে হোম ডেলিভারি সেবা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২২ এপ্রিল, ২০২০
  • ৪৯২ বার

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:
ভয়াবহ করোনার এই দু:সময়ে মানুষ স্বেচ্ছায় ঘরবন্দি। প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করতে বাইরে যাওয়াটাও এখন আতঙ্কের বিষয়। এমন বিরুপ পরিস্থিতিতে কিশোরগঞ্জে হোম ডেলিভারির মতো মানবিক সেবা নিয়ে এগিয়ে এসেছে জেলা শহরের গৌরাঙ্গবাজার এলাকার ঐতিহ্যবাহী সুগন্ধা ডিপার্টমেন্টাল স্টোর।

‘ঘরে থাকুন, সুস্থ থাকুন’ এই স্লোগানে গত ২০ এপ্রিল থেকে স্বনামধন্য এই প্রতিষ্ঠানটি হোম ডেলিভারি সার্ভিস চালু করেছে । হোম ডেলিভারি সার্ভিসের মাধ্যমে ভোক্তারা ঘরে বসেই প্রয়োজনীয় পণ্যসামগ্রী সংগ্রহ করতে পারায় স্বস্তি ও সন্তোষ প্রকাশ করেছেন।

হোম ডেলিভারির মাধ্যমে বেকারি কেক, বিস্কুট, বিভিন্ন রকমের খেজুর ও ফল, আতর, তসবিহ, জায়নামাজ, মোবাইল এক্সেসরিজ ও বেবী ফুডসহ সকল প্রকার নিত্য প্রয়োজনীয় সামগ্রী বাসায় সরবরাহ করা হচ্ছে।

01678 305401 এই মোবাইল নম্বরে যোগাযোগ করে অর্ডারের মাধ্যমে ঘরে বসেই সুগন্ধা ডিপার্টমেন্টাল স্টোরের এসব পণ্যসামগ্রী কেনা যাবে।

হোম ডেলিভারি সার্ভিসের জন্য কিশোরগঞ্জ পৌর এলাকায় ৫০/= টাকা ডেলিভারি চার্জ নেওয়া হচ্ছে। এছাড়া পৌরসভার বাইরের ক্ষেত্রে যাতায়াত ভাড়া প্রযোজ্য।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net