1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুমিল্লা নাঙ্গলকোটে খেলতে গিয়ে বজ্রপাতে সাফায়াতের মর্মান্তিক মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আনোয়ারায় একই চেয়ারে তিন বছরের বেশি মৎস্য কর্মকর্তা, ৭,৭৪৪ মৎস্যজীবীর তালিকা যাচাই ও প্রকাশের দাবি কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২ বাংলাদেশে ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য অর্জনে সহায়তার আশ্বাস এডিবির গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার : মাহদী আমিন নবীনগরে কিশোর গ্যাংয়ের হামলা-ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ভাঙ্গুড়ায় ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ১ যুবক আটক মাগুরার শ্রীপুরে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন,আলোচনা, পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণ নোয়াখালীর বেগমগঞ্জে যৌতুকের দাবিতে হত্যার অভিযোগে পলাতক থাকা স্বামী ইসমাইল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব  শাহ আনোয়ার রহ. ফাউন্ডেশনের উদ্যোগে হাটহাজারীতে ফ্রী চিকিৎসা ক্যাম্প নোয়াখালীর চৌমুহনীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ক্যাশ থেকে ৫ লাখ টাকা লুটের অভিযোগ 

কুমিল্লা নাঙ্গলকোটে খেলতে গিয়ে বজ্রপাতে সাফায়াতের মর্মান্তিক মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৫ এপ্রিল, ২০২০
  • ৩৬৬ বার

আফজাল হোসাইন মিয়াজী, নাঙ্গলকোট :
কুমিল্লার নাঙ্গলকোটে সহপাঠীদের সাথে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে সাফায়েত হোসেন (১৯) নামক এক কিশোর মৃত্যুবরণ করেছে (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। এসময় সালাউদ্দিন (২২) নামক অন্য সহপাঠী গুরুতর আহত হয়। আজ রোববার বিকাল পৌনে ৫টার দিকে স্থানীয় একটি মাঠে এ ঘটনা ঘটে। হাসি-খুশি কিশোর সাফায়েত ফুটবল খেলতে গিয়ে শেষ পর্যন্ত লাশ হয়ে বাড়িতে ফেরায় পরিবার, বন্ধুবান্ধব ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। তার মা-বাবা বারবার কান্নায় ভেঙ্গে পড়ছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আদ্রা দক্ষিণ ইউনিয়নের আটিয়াবাড়ি দক্ষিণপাড়া স্কুল বাড়ির আবদুল আউয়ালের ছেলে সাফায়াত হোসেন বিকেল সাড়ে ৩টার দিকে সহপাঠীদের সাথে পাশ্ববর্তী ঘোড়াময়দান গ্রামের একটি মাঠে ফুটবল খেলতে যায়। বিকাল পৌনে ৫টার দিকে খেলা চলা অবস্থায় আকস্মিক বজ্রপাতে সাফায়েতের পুরো শরীর ঝলসে যায়। তাৎক্ষনিক তাকে উদ্ধার করে লাকসামের একটি ক্লিনিকে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বজ্রপাতে ওই কিশোরের সহপাঠী ঘোড়াময়দান গ্রামের নুরুল হকের ছেলে সালাউদ্দিন (২২) গুরুতর আহত হয়ে স্থাণীয় একটি ক্লিনিকে চিকিৎসাধীন।

স্থাণীয় ইউপি চেয়ারম্যান আবদুল ওহাব ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net