1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুমিল্লা লালমাইয়ে ৬৯ আলেমকে খাদ্য সামগ্রী দিলেন ইউএনও - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতাল আমিলাইষে ফ্রি চিকিৎসা ক্যাম্পে ২ হাজার রোগীকে সেবা, বিনামূল্যে ওষুধ বিতরণ চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৩ আসামী গ্রেফতার শহীদ মজিদের প্রতি শ্রদ্ধাঞ্জলির মধ্যে দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন নবীনগরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও চারা বিতরণ মাগুরায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রেসক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কুমিল্লা লালমাইয়ে ৬৯ আলেমকে খাদ্য সামগ্রী দিলেন ইউএনও

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০
  • ৪৩৬ বার

লালমাই প্রতিনিধি,কুমিল্লা :
হতদরিদ্র ও মধ্যবিত্তদের পর এবার মসজিদের ইমামদের খাদ্য সহায়তা করলেন কুমিল্লার লালমাই উপজেলা নির্বাহী অফিসার কে এম ইয়াসির আরাফাত। ৩০ এপ্রিল বৃহস্পতিবার সকালে তিনি উপজেলা প্রাঙ্গনে উপস্থিত ইসলামী ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক মক্তবের ৬৯জন ইমামের হাতে সরকারি খাদ্য সামগ্রী তুলে দেন। পর্যায়ক্রমে করোনায় আর্থিক সংকটে পড়া উপজেলার মোট ৪৮২টি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে খাদ্য সহায়তা করা হবে বলে জানান উপজেলা প্রশাসন।

এর আগে মধ্যবিত্তসহ কর্মহীনদের নাম পরিচয় গোপন রেখে খাদ্য সহায়তা করতে এপ্রিলের শুরুতে হটলাইন (০১৭২৭-৭৬২০৯৩) চালু করেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার। হটলাইনে এসএমএস পাঠালেই তদন্ত সাপেক্ষে মিলছে খাদ্য সহায়তা। এপর্যন্ত হটলাইনে এসএমএস পেয়ে ১৩টি প্রবাসী পরিবারসহ ৮৪৮টি পরিবারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্য সামগ্রী পৌছে দেয়া হয়েছে।

এছাড়া অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল এমপির ব্যক্তিগত উদ্যোগসহ লালমাই উপজেলার জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, ব্যবসায়ী ও বিত্তশালীরাও নিজ উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করে যাচ্ছেন। ৩০ এপ্রিল পর্যন্ত সরকারি ও বেসরকারি উদ্যোগে প্রায় ১৪ সহস্রাধিক হতদরিদ্র পরিবারে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net