ঢাকা   ০৯:০৮:৫৯ এএম, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে এলডিপি’র ২০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে অধ্যাপক ওমর ফারুক গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবকের মৃত্যু ঢাকা বোর্ডের সচিবকে কুমিল্লায় বদলি যোগদানে ছাত্রদলের হুঁশিয়ারি মাগুরায় জেলা প্রশাসক কতৃক উপজেলা পরিষদের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  আমার দেশ-এর প্রেসে বোমা হামলার নিন্দা বাংলাদেশ সুশীল ফোরামের মাগুরায় পানিতে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ নয়া দিগন্তের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা বাংলাদেশ সুশীল ফোরামের ভরতখালী ইউপি চেয়ারম্যান ফারুক হোসেনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন চন্দনাইশ পৌরসভার খাঁনহাট-আবদুল বারীহাট সড়কের বেহাল দশা

কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিলো তাড়াইল ছাত্রলীগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০
  • ৪০০ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মুকুট দাস মধু, তাড়াইল (কিশোরগঞ্জ):
কিশোরগঞ্জের তাড়াইলে কৃষকের পাকা ধান কেঁটে বাড়ি পৌঁছে দিয়েছে উপজেলা ছাত্রলীগের কয়েকজন উদ্যোমী তরুণ সদস্য।

জানা গেছে,আজ ২৮ এপ্রিল মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী জুটন মোড়লের নেতৃত্বে একদল কর্মী এলাকার এক কৃষকের পাকা ধান কেঁটে বাড়ি পৌঁছে দিয়েছে।

জুটন মোড়ল জানান, জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনায় এবং জেলা ছাত্রলীগের বিপ্লবী সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন ও সাধারণ সম্পাদক ফয়েজ ওমান খানের পরামর্শক্রমে উপজেলার তাড়াইল-সাচাইল (সদর) ইউনিয়নের সাচাইল গ্রামের দরিদ্র কৃষক লিয়কত আলীর ৪০(চল্লিশ) শতাংশ জমির পাকা ধান স্থানীয় ছাত্রলীগের কয়েকজন সক্রিয় কর্মীদের সাথে নিয়ে কেঁটে বাড়ি পৌঁছে দেন।

তিনি আরও বলেন, বিশ্বব্যাপী ছড়িয়েপরা কোভিড-১৯ ( নভেল করোনা ভাইরাস) প্রতিরোধে সরকারের আহবানে সকলেই নিজ নিজ ঘরে থাকার কারণে শ্রমিক সংকট থাকার কারণে এলাকার কৃষকদের জমির ধান যাহাতে নষ্ট না হয় সেজন্যে আমরা উপজেলা ছাত্রলীগ সবসময় দরিদ্র কৃষকদের পাশে থেকে সহযোগীতা করে আসছি। রমজান মাসের রোজা রেখেই আমরা সাধ্যমতো কৃষকদের পাসে থেকে এই সহযোগীতা করছি।আমাদের ধান কাটার কার্যক্রম চলমান থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি