1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, ভাঙচুর-অবরোধ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন,আলোচনা, পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণ নোয়াখালীর বেগমগঞ্জে যৌতুকের দাবিতে হত্যার অভিযোগে পলাতক থাকা স্বামী ইসমাইল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব  শাহ আনোয়ার রহ. ফাউন্ডেশনের উদ্যোগে হাটহাজারীতে ফ্রী চিকিৎসা ক্যাম্প নোয়াখালীর চৌমুহনীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ক্যাশ থেকে ৫ লাখ টাকা লুটের অভিযোগ  কোম্পানীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পোনা মাছ অবমুক্ত  মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গঠনে গ্লোবাল বারিস্তা ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগ নবীগঞ্জে ই-পোস্ট কেন্দ্রের উদ্যোক্তা পুলিশ হেফাজতে, অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ  মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ – ২০২৬ এর উদ্বোধন   মাগুরায় হাসপাতালে বিশুদ্ধ পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি মনোয়ার হোসেন খান 

গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, ভাঙচুর-অবরোধ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৭ এপ্রিল, ২০২০
  • ৩৩৯ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
গাজীপুরের লে-অফ ঘোষণাকৃত এক পোশাক কারখানা চালু করার নির্ধারিত তারিখ ঘোষণা এবং শ্রমিকদের পাওনাদি পরিশোধের দাবিতে ওই কারখানার শ্রমিকরা আজ সোমবারও বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছে। উত্তেজিত শ্রমিকরা পাশের কয়েকটি কারখানা ভাঙচুর করেছে। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা মোটরসাইকেল ও বাইসাইকেল এবং টায়ারে অগ্নিসংযোগ করেছে। পুলিশের সঙ্গে উত্তেজিত শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। এতে পুলিশ সদস্যসহ অন্তত আটজন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২৫টি কাঁদানে গ্যাসের শেল ছুড়েছে।

গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার জানান, গত ৩১ মার্চ এক বিজ্ঞপ্তির মাধ্যমে গাজীপুর মহানগরীর ভোগড়া এলাকার স্টাইলিশ গার্মেন্টস কারখানাটি ১ এপ্রিল থেকে লে-অফ ঘোষণা করে কর্তৃপক্ষ। অথচ কারখানাটিতে ১ এপ্রিলের পরও কিছুদিন পর্যন্ত উৎপাদন অব্যাহত ছিল। কারখানাটি কবে নাগাদ খোলা হবে তা ঘোষণা দেয়নি মালিকপক্ষ। কারখানাটি লে-অফ করার আগে ৩০ জন শ্রমিকের বেতন এবং ৮০ জন স্টাফের ৬০ শতাংশ বেতন বকেয়া ছিল। শ্রমিকরা ওই কারখানা চালু করার নির্ধারিত তারিখ ঘোষণা এবং শ্রমিক-কর্মচারীদের বেতনভাতাসহ পাওনাদি পরিশোধের দাবিতে গতকাল রোববার বিক্ষোভ ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে। কিন্তু তাদের দাবি পূরণ না হওয়ায় এবং মালিকপক্ষের সাড়া না পেয়ে শ্রমিকরা আজ সোমবার সকাল ৮টার দিকে কারখানার সামনে এসে জড়ো হতে থাকে। একপর্যায়ে শ্রমিকরা বিক্ষোভ শুরু করে।

গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. জালাল উদ্দিন জানান, বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার পাশের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে বিক্ষোভ করতে থাকে। এ সময় বিক্ষোভকারীরা স্টাইলিশ কারখানার পাশের ভলমন্ট ফ্যাশন, ক্রাউন ফ্যাশন, টেকনো ফাইবার পোশাক কারখানার কর্মরত শ্রমিকদের কাজ বন্ধ রেখে তাদের সঙ্গে আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানায় এবং ওইসব কারখানায় ইটপাটকেল ছুঁড়তে থাকে। এতে ওই কারখানাগুলোর দরজা জানালার কাঁচসহ বিভিন্ন মালামাল ভাঙচুর হয়। একপর্যায়ে তারা ক্রাউন ফ্যাশন কারখানার সামনে মহাসড়কের পাশে পার্কিং করে রাখা তিনটি মোটরসাইকেল ও আটটি বাইসাইকেল জড়ো করে সেগুলোতে অগ্নিসংযোগ করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের মহাসড়কের ওপর থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ঢিল ছুঁড়তে থাকে। একপর্যায়ে পুলিশ অবরোধকারীদের লাঠিপেটা ও ধাওয়া করলে শ্রমিকদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এতে পুলিশসহ অন্তত আটজন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২৫টি কাঁদানে গ্যাসের শেল ছুঁড়ে বেলা ১১টার দিকে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে সড়কে যানবাহন চলাচল শুরু হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net