1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাজীপুর টঙ্গীতে ৪ শিশুকে ধর্ষণের অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শহীদ ফরহাদ হোসেন স্মৃতি চাকসু আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হলো চবিতে পোড়া তেলে সাঙ্গু নদী দূষণের অভিযোগ, কৃষি ও মৎস্য আহরণে ক্ষতির আশঙ্কা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে ফের দুই পক্ষের সংঘর্ষ চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযানে অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনে বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা বাড়ল বাস ভাড়া, আজ থেকেই কার্যকর মাগুরার শ্রীপুরে এক পক্ষের খুন, অন্য পক্ষের বাড়িতে তাণ্ডব! আসামির তালিকায় নাম না থাকলেও ভাঙচুর-লুটপাটের শিকার দুই পরিবার সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে- মাগুরায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে আইনি নোটিশ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

গাজীপুর টঙ্গীতে ৪ শিশুকে ধর্ষণের অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৭ এপ্রিল, ২০২০
  • ৩১৩ বার

এফ এ নয়ন, গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের টঙ্গীতে চার শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এদের মধ্যে তিনজন মেয়ে শিশু ও একজন ছেলে। মেয়ে শিশুদের বয়স আট, সাত ও পাঁচ এবং ছেলে শিশুর বয়স তিন। শিশুদের শারীরিক পরীক্ষা ও চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। রোববার রাতে আউচপাড়া মোক্তার রোড হাবিবুর রহমানের বাড়ি সেবা-৫০ এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত বেলায়েত হোসেন বেনুকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। তবে আরও এক অভিযুক্ত বিল্লাল হোসেন (৪৭) পলাতক রয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, বেলায়েত ও বিল্লাল একই বাড়িতে বাস করতেন। রোববার রাতে ৮টায় ওই চার শিশু বাড়ির উঠানে খেলা করছিল। এ সময় বাড়ি নির্জন থাকায় খাবার কিনে দেবার কথা বলে একে একে চার শিশুকে ডেকে নিজ কক্ষে নিয়ে ধর্ষনের চেষ্টা করে। পরে ঘটনার দিন রাতে কয়েক হাজার টাকার বিনিময়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালান।
ঘটনার একদিন পর স্থানীয় কয়েকজন যুবক পুলিশে খবর দিলে পুলিশ এক অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়। স্থানীয়রা জানান, বেলায়েত ওই বাসার কেয়ারটেকার। গত কয়েক সপ্তাহ ধরেই এমন কাজ করেছিলেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন টঙ্গী পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক।
#

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net