ঢাকা   ০৬:২৮:৩০ পিএম, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর শুরা ও কর্মপরিষদ সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে ওসি হাবিবুর রহমানের ব্যতিক্রমী উদ্যোগ, অপরাধ দমনে থানার গেটে অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় আলোকদিয়া সময়ের বাতিঘর যুব সংগঠনের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ইরানে ভয়াবহ দুর্ঘটনায় ১২ জনের প্রাণহানি, আহত ১৬ সারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে সাধারণ শিক্ষকদের র‍্যালি ও মানববন্ধন গাজীপুর জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতির দুই নেতা বহিষ্কার কোম্পানীগঞ্জের বসুরহাটে ওয়ারিশি জমিতে ভবন নির্মাণের অভিযোগ, থানায় নারীর লিখিত অভিযোগ ফাদার্স এইড জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ-২০২৫-এর পুরস্কার বিতরণ নবীগঞ্জে নিখোঁজের ৬ দিন পর বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার ডিসেম্বরে আংশিক চালু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল

গাজীপুর টঙ্গীতে ৬ ডাকাত আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০
  • ৩২১ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

এফ এ নয়ন, গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের টঙ্গীতে সোমবার রাতে ডাকাতির প্রস্তুতির সময় ছয় সক্রিয় ডাকাতকে আটক করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস উদ্ধার করা হয় (ঢাকা মেট্টো- ১৬১৭১৯)।
আটককৃত ডাকাতরা হলো- সবুজ মিয়া (২৫), সুজন মিয়া (২২), শেখ ফরিদ (২৩), ইব্রাহিম মিয়া (৩০), হাবিব মিয়া(৩৫), রাতুল আহম্মেদ (১৮)।
পুলিশ জানায়, সোমবার রাতে কলেজ গেইট এলাকায় ডাকাত দলের মাইক্রোবাসটি দেখে সন্দেহ হয় পুলিশের। এসময় পুলিশ মাইক্রোবাসটির চালককে থামতে নির্দেশ দিলে চালক নির্দেশ অমান্য করে। পরে পুলিশ রাতেই অভিযান চালিয়ে তাদের আটক করে।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো. এমদাদুল হক বলেন, এই দলটি বিভিন্ন স্থানে ডাকাতি করে আসছে। কিছুদিন আগে টঙ্গীর তিলারগাতি এলাকায় একটি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা এরাই ঘটিয়েছিল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি