ঢাকা   ০৮:৫৭:৪৭ এএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ নোয়াখালীর চাটখিলে ‘ওপরের নির্দেশ’ বলে ৮টি ইউপিতে তালা দিলো যুবদল-ছাত্রদল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আগুন-সহিংসতা চলছেই গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

গোপালগঞ্জে করোনায় ১০ পুলিশসহ মোট শনাক্ত ১৭

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০
  • ৩৯৬ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

সাবেত আহমেদ: গোপালগঞ্জ প্রতিনিধি :
গোপালগঞ্জে ৭ পুলিশ সদস্যসহ নতুন করে ৮ জনের দেহে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মুকসুদপুর থানার ১০ পুলিশ সদস্যসহ মোট ১৭ জনের দেহে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ।
মুকসুদপুর থানার ১০ পুলিশ সদস্য, সদর উপজেলায় ৩ জন, টুঙ্গিপাড়ায় ৩ জন ও কোটালীপাড়ায় ১ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
আক্রান্তদের মুকসুদপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ড, গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল, টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। কোটালীপাড়ায় আক্রান্ত ব্যক্তি নারায়নগঞ্জ থেকে উপজেলার কয়খা গ্রামের বাড়িতে এসেছিলেন। তিনি টুঙ্গিপাড়ায় আক্রান্ত ব্যক্তির বন্ধু। বন্ধুর সংস্পর্শে ছিলেন বলেও জানান সিভিল সার্জন।
এ পর্যন্ত জেলা থেকে ২২০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। যে ১৬৭ জনের রিপোর্ট পাওয়া গেছে তার মধ্যে ১৭ জন করোনা আক্রান্ত হয়েছে। বাকিদের রিপোর্ট এখনো পাওয়া যায়নি।
এদিকে, করোনা উপসর্গ নিয়ে জেলায় এরই মধ্যে ৩ নারীর মৃত্যু হয়েছে। বুধবার মুকসুদপুর উপজেলার উজানী ইউনিয়নের টিকারডাঙ্গা গ্রামে শিখা রানী ঠাকুর (৫২) নামের এক নারীর করোনার উপসর্গ নিয়ে মৃত্যু হয়। তিনি ওই এলাকায় মন্দির ভিত্তিক স্কুলের শিক্ষক ছিলেন। গত মঙ্গলবার শ্বাসকষ্ট নিয়ে টুঙ্গিপাড়া উপজেলা কমপ্লেক্সে ৫০ বছর বয়সী আরো এক নারীর মৃত্যু হয়। এছাড়া গত ১২ এপ্রিল কাশিয়ানীর ভুতপাশা গ্রামে এক নারী করোনার লক্ষণ নিয়ে মারা যায়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি