1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চকরিয়ায় মনিটরিং কমিটির সভা : ৫জন দিয়ে হবে তারাবীর নামায - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
স্বৈরাচার ও ফ্যাসিবাদের পতন হলেও গণতন্ত্র এখনও প্রতিষ্ঠিত হয়নি টেকনাফে নাফ নদীতে বোটের ইঞ্জিন বিকল : কোস্ট গার্ডের সফল উদ্ধার অভিযানে বাঁচল ৪৫ যাত্রী কেইপিজেড বিএনপি পরিবারের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল টেকনাফে অপহরণ ও সশস্ত্র সন্ত্রাসী দমনে দ্রুত পদক্ষেপের দাবিতে স্থানীয়দের বিক্ষোভ–অবরোধ দুর্নীতি মামলায় টিউলিপ সিদ্দিকের বিচার ও দণ্ডাদেশ নিয়ে দুদকের ব্যাখ্যা আগামী নির্বাচনে ঐতিহাসিক ভূমিকা পালনে সশস্ত্র বাহিনীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান এভারকেয়ার হাসপাতালের কাছে কাল এসএসএফ হেলিকপ্টার অবতরণ ও উড্ডয়ন কাজ পরিচালনা করবে পালপাড়া মহেশপুরে ‘সৈয়দ সুফিয়া কোরআন হেফজ খানা’র উদ্বোধন ও দোয়া অনুষ্ঠান কুমিল্লা সিটি কর্পোরেশন  নিম্নমান সহকারী থেকে জাল সনদে প্রকৌশলী দি ইউনিভার্সিটি অব কুমিল্লা থেকে অনলাইনে সনদ ক্রয়  নারায়ণগঞ্জ-০৩ আসনে ইসলামী দলগুলির যৌথসভায় পাঁচ প্রার্থীর ঐক্য ঘোষণা

চকরিয়ায় মনিটরিং কমিটির সভা : ৫জন দিয়ে হবে তারাবীর নামায

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২২ এপ্রিল, ২০২০
  • ২৬৯ বার

শাহজালাল শাহেদ, চকরিয়া: চকরিয়ায় নতুন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ শামসুল তাবরীজের সভাপতিত্বে উপজেলা করোনা মনিটরিং কমিটির সভা সম্পন্ন হয়েছে। বুধবার বিকালে ইউ্এনও কার্যালয়ে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মসজিদের ইমাম ও প্রতিনিধিদের নিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সরকারের নির্দেশনা মোতাবেক কোন মসজিদের জামাতে বা রমজান মাসে তারাবী নামাযে যাতে ৫ জনের বেশি লোক না থাকার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়। একইসাথে সবাইকে নিজ নিজ বাসায় তারাবীর নামাজ পড়ার নির্দেশনা দেয়া হয়। সভা থেকে নির্দেশনাসমূহ যথাযথভাবে আমলে নিতে সংশ্লিষ্ট সকল চেয়ারম্যান ও জনপ্রতিনিধিদের মাধ্যমে মসজিদের ইমাম/কমিটির সভাপতিদের দৃষ্টি আকর্ষণ করা হয়। গৃহীত অন্যান্য সিদ্ধান্তের মধ্যে রয়েছে- স্বাস্থ্য বিধিমেনে বাড়িতে ইফতার করুন, ইফতারের নামে দোকান খোলা রাখা বা বিক্রয় করে গনজমায়েত করা যাবে না। করোনা সংক্রান্ত সকল সরকারি সিদ্ধান্ত মেনে চলুন। নিত্যপণ্যের বাজার নিয়মিত মনিটরিং সহ অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে। বিকালে অনুষ্ঠিত মনিটরিং সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর হোসেন, চিরিঙ্গা ইউপি চেয়ারম্যান জসীম উদ্দিন, ইসলামিক ফাউন্ডেশন চকরিয়ার সুপারভাইজার আমির হোসেন, থানা সেন্টার জামে মসজিদের খতিব মাওলানা রুহুল কুদুস আনোয়ারী আল আযহারী, পৌরশহরের চিরিঙ্গা সোসাইটি শাহী জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা বশির আহমদ, মাওলানা জসীম উদ্দিন, মাওলানা জাফর আলম হামেদী, মাওলানা নোমান শিবলী প্রমুখ ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net