1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চাল ও মাংস নিয়ে নদীর তীরে হাজির ভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু

চাল ও মাংস নিয়ে নদীর তীরে হাজির ভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২০
  • ৩৩৪ বার

মাহবুবুর রহমান : করোনা ভাইরাসের দূর্যোগের সময় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহী ইউনয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক। তিনি নিজ ইউনয়নে কর্মহীন হয়ে পড়া অসহায় গরীবদের মাঝে ত্রান সামগ্রী বিতরনের পর সম্পূর্ন মানবিক দিক বিবেচনা করে হাতিয়া উপজেলার হরনি ইউনয়নে নদী ভাংগনের শিকার বেঁড়ি বাঁধের উপর বসবাসকারী অসহায় জেলেদের ঘরে চাল ও মাংস পেঁছে দেন। তিনি নিজের ক্ষেতে উৎপাদিত সারাবছরের জন্য পরিবার নিয়ে খাওয়ার জন্য রেখে দেওয়া রাজা শাইল চাল চরা লে মানুষের মাঝে বিলি করেন। হরনি ইউনিয়নের টাংকি সমাজ, বেড়ি বাঁধ ও আশ্রয়ন প্রকল্পে ১০১ পরিবারের ঘরে প্রতি জনকে ১০কেজি চাল ও মাংস দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, চর এলাহি ইউনিয়ন চেয়ারম্যানের ছেলে মো রাজিব হোসেন, বড় ভাই মো আব্দুল আজিজ খোকন, ইউনিয়ন যুবলীগ সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, সেচ্ছাসেবকলীগ সভাপতি নিজাম, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আব্দুর রহিম। চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন, সম্পূর্ণ মানবিক কারনে তিনি চরা লের এসব গরীব জেলে পরিবারের পাশে দাঁড়িয়েছেন। তাদের খাদ্য সামগ্রী দিতে পেরে তিনি খুশি। এ দূর্যোগ দীর্ঘায়িত হলে তিনি আবারও নদী পাড়ের মানুষের পাশে খাদ্য সামগ্রী নিয়ে হাজির হবেন। জেলা প্রশাসক তন্ময় দাস ও হাতিয়া উপজেলা নির্বাহী অফিসার মো রেজাউল করিম চর এলাহির চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান হয়েও হাতিয়ার হরনি ইউনিয়নে ত্রান সামগ্রী বিতরন করায় এ উদ্যোগকে স্বাগত জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net