1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চিকিৎসার অভাবে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর মুখে আফসার উদ্দিন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নেয়ার আহবান পার্বত্য প্রতিমন্ত্রীর খাগড়াছড়ির রামগড়ে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক ভাঙ্গুড়ায় অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত, নির্বাচিতদের নাম ঘোষণা মাগুরায় গলায় ফাঁস এবং আগুনে দগ্ধ হয়ে শিবলু খান (৪৫) ১ জনের মৃত্যু  মাগুরায় ২৪-এর শহীদদের স্মরণে ‘গানে গানে জুলাই’ সংগীতানুষ্ঠান নবীনগরে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট (AIII)-জলসিঁড়ি’র উদ্বোধন করলেন সেনাপ্রধান চন্দনাইশে অবৈধ গ্যাস ক্রস ফিলিং স্থাপনায় অভিযানে সিলিন্ডার ও সরঞ্জাম জব্দ পলাশবাড়ীতে জমি দখলে বাধা দেওয়ায় হত্যার হুমকি দেওয়ার অভিযোগ, থানায় অভিযোগ কোম্পানীগঞ্জে সিরাজপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আব্দুল মোতালেব’র মৃত্যু বার্ষিকীতে দোয়া ও আলোচনা 

চিকিৎসার অভাবে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর মুখে আফসার উদ্দিন

* বেঁচে থাকতে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০
  • ৩৪৩ বার

স্টাফ রিপোর্টার
ডাক্তারদের অবহেলা, হাসপাতালের অব্যবস্থাপনা ও সঠিক চিকিৎসার অভাবে দিন দিন মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৮নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা মো: আফসার উদ্দিন। তিনি করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসা নিতে যায়। তার দুটি কিডনী নষ্ট। সপ্তাহে দুইদিন ডায়ালাইসিস নিতে হয়। এক সপ্তাহ কোনো রকমে কুয়েত মৈত্রী হাসপাতাল চিকিৎসা দেয়। কিন্তু তারা ডায়ালাইসিস দিতে অপারগতা জানায়। অথচ সরকারিভাবে সেখানে করোনা রোগীদের ডায়ালাইসিস দেয়ার কথা। পরবর্তীতে তাকে কমলাপুরের মুগদা হাসপাতালে আমাদের পাঠিয়ে দেয়। কিন্তু সেখানকার অবস্থা আরো বেশি খারাপ। মুগদা হাসপাতালে নেয়ার পর মো: আফসার উদ্দিনের সাথে প্রতিনিয়ত খারাপ আচরণ করছে ডাক্তাররা। পাচ্ছে না সঠিক চিকিৎসা। এসব তথ্য জানিয়েছেন করোনায় আক্রান্ত রোগী মো: আফসার উদ্দিনের ছেলে মো. রাসেল।
তিনি আরো জানান, আমার আব্বাকে হাসপাতালে নেয়ার পর থেকেই সঠিক চিকিৎসা দেয়া হচ্ছে না। হাসপাতালগুলোর অব্যবস্থাপনা আর ডাক্তারদের অবহেলায় আমার আব্বা দিনদিন মৃতু্যর দিকে ধাবিত হচ্ছে। সবচেয়ে দুঃখের বিষয় হল পানি থেকে শুরু করে ওষুধপত্র যাবতীয় সবকিছু বাইরে থেকে কিনে আনতে হয়। তাহলে সরকারের সরবরাহকৃত ওষুধগুলো যাচ্ছে কোথায়? কুর্মিটোলা কুয়েত মৈত্রী হাসপাতাল ও মুগদা হাসপাতাল সব জায়গার তিক্ত অভিজ্ঞতা হয়েছে। সরকার চিকিৎসার নামে প্রহসন করছে। ডাক্তার স্বাস্থ্যকর্মীরা সঠিকভাবে দায়িত্ব পালন করছে কিনা তার জন্য কোনো মনিটরিং নেই। সব মিলিয়ে এক হযবরল অবস্থা। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আকুতি জানিয়ে রাসেল বলেন, আমি অনুরোধ করে বলছি আপনারা আমার আব্বাকে সঠিক চিকিৎসা দিয়ে সুস্থ্য করে তুলুন।
এদিকে করোনায় আক্রান্ত মো: আফসার উদ্দিন বেঁচে থাকার জন্য প্রধানমন্ত্রীসহ যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
প্রসঙ্গত, মো. আফসার উদ্দিনের স্ত্রী, ছেলে, মেয়ে, ছেলের বউ ও এক বছরের নাতনীও করোনায় আক্রান্ত।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net