1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে নাক-মুখ দিয়ে রক্ত বের হয়ে যুবকের মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ফাস্ট হেল্থ সার্ভিস কমিউনিটি প্যারামেডিক ফাউন্ডেশনের (FHSCPF) পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠন টেকনাফে নাফ নদীতে বিজিবির অভিযান: বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাঁশখালীতে ওলামা দলের দোয়া মাহফিল  সোনারগাঁয়ে ছাত্রশিবিরের ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে সময়কে মূল্যায়নের আহ্বান প্রধান অতিথির সেন্টমার্টিনে নৌবাহিনীর অভিযানে মিয়ানমারগামী সিমেন্টের চালান জব্দ ৩০ মাঝিমাল্লা আটক চৌদ্দগ্রামে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন বৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত টেকনাফে শীর্ষ সন্ত্রাসী লম্বা মিজানের বাড়ি থেকে বিপুল অস্ত্র উদ্ধার লাকসামে জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মামলা: বাদীর পরিবারকে প্রাণনাশের হুমকি শহিদ সভাপতি ও খুরশীদ সাধারণ, খন্দকার আলমগীর কোষাধ্যক্ষ পুনঃনির্বাচিত কর্ণফুলীতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-কার্তুজসহ আটক ১

চৌদ্দগ্রামে নাক-মুখ দিয়ে রক্ত বের হয়ে যুবকের মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৫ এপ্রিল, ২০২০
  • ২৪৩ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে নাক ও মুখ দিয়ে রক্ত পড়ে মাহবুবুর রহমান রাতুল (১৮) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে নানার বাড়ি উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের তালগ্রাম মাস্টার বাড়িতে তার মৃত্যু হয়। সে উপজেলার কালিকাপুর ইউনিয়নের বদরপুর গ্রামের মো. শাহজাহানের ছেলে। পরে রাতেই তাকে নিজ বাড়ি কালিকাপুর ইউনিয়নের বদরপুর গ্রামে নেয়া হয়। এমন খবরে বদরপুর ও তালগ্রামের পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। করোনায় মৃত্যু হয়েছে কি না নিশ্চিত হওয়ার জন্য বুধবার (১৫ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. গোলাম কিবরিয়া টিপুর নেতৃত্বে একটি টিম তার নমুনা সংগ্রহ করার পর ঢাকায় পাঠানো হয়েছে বলে জানান উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. হাবিবুর রহমান। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মাহবুবুর রহমান রাতুল পাশ্ববর্তী ধর্মপুর নাজিম আলী উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী ছিল। পড়ালেখা নিয়ে বাকবিতণ্ডার জেরে কয়েক মাস আগে বাড়ি থেকে ফি নিয়ে বিদ্যালয়ে জমা দেয়ার কথা বলে সে আর বাড়ি ফেরেনি। বিভিন্নস্থানে খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি। গত ১০-১২ দিন আগে সে জগন্নাথদীঘি ইউনিয়নের তালগ্রামের মাস্টার বাড়ির নানা শাহ আলমের ঘরে যায়। মঙ্গলবার রাত বারটায় হঠাৎ নাক ও মুখ দিয়ে রক্ত বের হয়ে মাহবুবুর রহমান রাতুলের মৃত্যু হয়। রাতেই আত্মীয় স্বজনরা রাতুলের লাশ নিজ বাড়ি বদরপুর গ্রামে নিয়ে যায়। হঠাৎ মৃত্যুর খবরে দুই গ্রামের মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। অপরদিকে, জগন্নাথদীঘি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. জানে আলম ভূঁইয়া তালগ্রামে গিয়ে মাস্টার বাড়ির সকলকে বাড়ি থেকে বের হতে নিষেধ করেন। কোন প্রয়োজন হলে তাকে জানানোর পরামর্শ দেন। এছাড়া কালিকাপুর ইউপি চেয়ারম্যান ভিপি মাহবুব হোসেন মজুমদার রাতুলের লাশ দাফন পর্যন্ত ওই গ্রামে অবস্থান করে ফলাফল না আসা পর্যন্ত সবাইকে বাড়িতে থাকার নির্দেশ প্রদান করেন। এ ব্যাপারে বুধবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা বলেন, ‘যুবক যেখানে মারা গেছে, সে বাড়িটি লকডাউন করা হয়েছে’।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net