1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে শিউলি আলম ডোনেশন ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০১:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ফাস্ট হেল্থ সার্ভিস কমিউনিটি প্যারামেডিক ফাউন্ডেশনের (FHSCPF) পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠন টেকনাফে নাফ নদীতে বিজিবির অভিযান: বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাঁশখালীতে ওলামা দলের দোয়া মাহফিল  সোনারগাঁয়ে ছাত্রশিবিরের ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে সময়কে মূল্যায়নের আহ্বান প্রধান অতিথির সেন্টমার্টিনে নৌবাহিনীর অভিযানে মিয়ানমারগামী সিমেন্টের চালান জব্দ ৩০ মাঝিমাল্লা আটক চৌদ্দগ্রামে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন বৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত টেকনাফে শীর্ষ সন্ত্রাসী লম্বা মিজানের বাড়ি থেকে বিপুল অস্ত্র উদ্ধার লাকসামে জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মামলা: বাদীর পরিবারকে প্রাণনাশের হুমকি শহিদ সভাপতি ও খুরশীদ সাধারণ, খন্দকার আলমগীর কোষাধ্যক্ষ পুনঃনির্বাচিত কর্ণফুলীতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-কার্তুজসহ আটক ১

চৌদ্দগ্রামে শিউলি আলম ডোনেশন ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০
  • ২৬০ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে “শিউলি আলম ডোনেশন ফাউন্ডেশন” এর উদ্যোগে আসন্ন রমজান উপলক্ষে ১২০টি গরীব-অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। শুক্রবার (২৪ এপ্রিল) সকালে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ছাতিয়ানী ও বাহেরগড়া গ্রামে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে ইফতার সামগ্রী বিতরণ কাজের উদ্বোধন করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান সোহানা সোলতানা শিউলি। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিতরণকৃত ইফতার সামগ্রীতে ছোলা, বুট, খেসারী, চিনি, খেজুর, আলু, পেঁয়াজ, ট্যাং, সেমাই, মুড়ি সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য পণ্য ছিলো। চৌদ্দগ্রাম ছাড়াও কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রায়কোট (উত্তর) ইউনিয়নের রায়কোট গ্রামের অসহায় ৫০ টি পরিবারের মাঝেও ইফতার সামগ্রী বিতরণ করা হয়। শিউলি আলম ডোনেশন ফাউন্ডেশনের পক্ষ থেকে ইফতার সামগ্রী পেয়ে অসহায় পরিবারের সদস্যরা সন্তোষ প্রকাশ করেছেন। এবিষয়ে ফাউন্ডেশনের চেয়ারম্যান সোহানা সোলতানা শিউলি বলেন, “বিগত দিনের ন্যায় গরীব অসহায়দের পাশে দাঁড়িয়েছি। ভবিষ্যতেও এ সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে ইন্ শা আল্লাহ্‌। সকলের সহযোগিতা নিয়ে গরীব অসহায় মানুষদের জন্য কাজ করে যেতে চাই।”

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net