1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে সরকারি চালের বস্তা খুলে মুদি দোকানের গোডাউনে রেখে বিক্রি! - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে : বিদ্যুৎ বিভাগ মাগুরায় নতুন কুড়ি স্বর্ণপদক জয়ী অ্যাথলেট ইয়াসমিনকে শ্রীপুরে জমকালো সংবর্ধনা কক্সবাজারের ঈদগাঁওয়ে ১০টি চোরাই গরু ও ট্রাকসহ চালক গ্রেফতার কেন আরাফার দিন এত বেশি মহিমান্বিত? নবীগঞ্জ ধর্ষক জনতার হাতে আটক ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল নবীগঞ্জে ৩য় শ্রেণীর ছাত্রী ধর্ষিত হাসপাতালে ভর্তি নবীগঞ্জে কানাইপুর মাঠে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের প্রবাসী প্রতিনিধিদের বিশেষ সংবর্ধনা অনুষ্ঠিত কুমিল্লা ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ একটি জনপদ—মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী মাষ্টার নজির আহমদের জানাযা ও দাফন সম্পন্ন 

চৌদ্দগ্রামে সরকারি চালের বস্তা খুলে মুদি দোকানের গোডাউনে রেখে বিক্রি!

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০
  • ৩০৪ বার

কুমিল্লা প্রতিনিধি ॥ কুমিল্লার চৌদ্দগ্রামে সরকারি চালের বস্তা খুলে মুদি দোকানের গোডাউনে রেখে বিক্রি ও অন্যত্র সরিয়ে রাখায় ডিলার আবদুস সামাদ মেম্বারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি শ্রীপুর ইউনিয়ন আ’লীগের বর্তমান সভাপতি পদে দায়িত্বে রয়েছেন। অপরদিকে সরকারি চাল মুদি দোকানে রেখে বিক্রি করায় মনির হোসেন নামের একজনকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার দুপুরে উপজেলার শ্রীপুর ইউনিয়নের নালঘর বাজারে গণ্যমান্য ব্যক্তি ও যুব সমাজের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আল আমিন সরকার এ জরিমানা করেন।
জানা গেছে, করোনা ভাইরাসের কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করে সকলকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছে। এ সময় মানুষ যেন খাবারে কষ্ট না পায় সেজন্য সরকার নানামুখী উদ্যোগ নিয়েছে। এরমধ্যে সারাদেশেই ১০ টাকা দরে কেজি চাল বিক্রি চলছে। কিন্তু সেই চাল শ্রীপুর ইউনিয়নের নালঘর বাজারের ডিলার ও ইউনিয়ন আ’লীগের সভাপতি আবদুস সামাদ মেম্বার নিজ গোডাউনে না রেখে আরেকজনে মুদি দোকানের গোডাউনে রেখে চড়া দামে বিক্রি ও বস্তা খুলে ৫ কেজি করে পলিথিনের প্যাকেট করে রাখে। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশানর ভুমি আল আমিন সরকার সেখানে অভিযান চালান। অভিযানে উপযুক্ত প্রমাণের ভিত্তিতে ডিলার আবদুস সামাদ মেম্বারকে ৫০ হাজার টাকা জরিমানা, সরকারি চাল রাখায় পাশের মুদি দোকানকে ২৫ হাজার টাকা জরিমানা এবং প্যাকেটজাতকৃত কিছু চাল উদ্ধার করা হয়। করোনা ভাইরাসের মহামারীর সময় আরও বিভিন্ন জায়গায় অভিযান চললেও চৌদ্দগ্রামে চালের ক্যালেঙ্কারী রোধে অভিযান করায় ম্যাজিষ্ট্রেট আল আমিন সরকারকে অভিনন্দন জানিয়েছেন সচেতন মহল।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার কর্মহীন হয়ে পড়া মানুষের জন্য দিনরাত পরিশ্রম করছে। কিন্তু কতিপয় ডিলার করোনা মহামারীর সুযোগে নিজেদের পকেট ভারী করার চেষ্টায় লিপ্ত। চাল ক্যালেঙ্কারী রোধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net