ঢাকা   ০৬:৪৮:৪৪ এএম, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মোংলা বন্দরের আধুনিকায়নে ৪,০৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মনোহরগঞ্জে টিনের বেড়া দিয়ে রাস্তা বন্ধ,অবরুদ্ধ চার পরিবার! সরকারি জায়গা দখলের অভিযোগ মাগুরায় শাকের হত্যা ও স্বর্ণ ডাকাতি ঘটনায় ১১জন গ্রেপ্তার, প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার কুমিল্লায় নিখোঁজ ভারতীয় শিক্ষার্থীর মরদেহ মিলল পুকুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিশেষ স্মারক ডাক টিকেট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রীর মাগুরায় শাকের হত্যা এবং স্বর্ণ ডাকাতি মামলায় স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম জাহিদ গ্রেফতার যুব উন্নয়ন থেকে সফল আত্মকর্মী’র সম্মাননা পেলেন সুবর্ণা চৌধুরী মিরপুরে সংঘর্ষের পর যান চলাচল স্বাভাবিক আশুলিয়ায় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা, আহত ৫০ পুলিশ সদস্য আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস

জনআকাঙক্ষার বাংলাদেশ ২ মে থেকে এবিপি, সোলাইমান চৌধুরী আহ্বায়ক, মন্জু সদস্যসচিব

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৯ এপ্রিল, ২০২০
  • ৩৭৬ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

খন্দকার আলমগীর হোসাইন : জনআকাঙক্ষার বাংলাদেশ আগামী ২ মে থেকে আমার বাংলাদেশ পার্টি (এবিপি) নামে আত্মপ্রকাশ এবং একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করবে। সেই কমিটি হবে ১৫০ সদস্য বিশিষ্ট।
এবিপির আহ্বায়ক হচ্ছেন সাবেক সচিব এএফএম সোলাইমান চৌধুরী, সদস্য সচিব হচ্ছেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মজিবুর রহমান মন্জু।
আহ্বায়ক কমিটিতে কিছু যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম সদস্য সচিবসহ সদস্য পদ থাকবে।
জনআকাঙ্ক্ষা বাংলাদেশের প্রধান সমন্বয়ক মজিবুর রহমান মন্জু শ্যামল বাংলার সাথে আলাপকালে এসব কথা বলেন।
তিনি বলেন, এক বছর চলবে আমাদের এই আহ্বায়ক কমিটি।
ব্যারিস্টার আবদুর রাজ্জাকসহ আরো কারা থাকবেন এই দলে? এমন প্রশ্নে তিনি বলেন, উনি যেহেতু দেশের বাহিরে তিনি বিদেশে দল গুছাতে আমাদের সহযোগিতা করছেন। অন্যরাও যোগদানের অপেক্ষায় আছেন। বিভিন্ন শ্রেণীপেশার লোক আমাদের সাথে যোগাযোগ রাখছেন, শিগগিরই আপনারা জানতে পারবেন।
ঝাকঝমক ভাবে আমাদের নতুন দল ও কমিটি ঘোষণা করার কথা ছিল, করোনার ফলে তা হয়নি। এতে আমাদের যে টাকা খরচ হতো, সেই টাকা দিয়ে আমরা ১০০০ পরিবারকে সহযোগিতা করবো।
দলের অন্য একটি সূত্র নাম প্রকাশ না করা শর্তে জানান, ‘জামায়াতের বর্তমান একজন নায়েবে আমিরসহ বিএনপি-বাম দলের অনেক নেতা আমাদের এই প্রক্রিয়ার সাথে আছেন।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি