1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তাড়াইলে খাদ্যবান্ধব কর্মসূচির চালসহ যুবলীগ নেতা আটক - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৩:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বঙ্গভবনে পৌঁছেছেন প্রধান নির্বাচন কমিশনার টেকনাফে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু প্রযুক্তি জ্ঞানে বলীয়ান হতে হবে- ড. কর্নেল (অব.) অলি আহমদ মানবাধিকার প্রতিষ্ঠিত হোক ও গনতন্ত্র মুক্তি পাক:১০ই ডিসেম্বর মানবাধিকার দিবসে মানবাধিকার প্রতিষ্ঠিত হোক – সুশীল ফোরাম ঈদগাঁওয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ও বেগম রোকেয়া দিবস পালিত ৪ নারীর হাতে বেগম রোকেয়া পদক তুলে দিলেন প্রধান উপদেষ্টা সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ২ লাখ ৭৫ হাজার প্রবাসীর নিবন্ধন নারায়ণগঞ্জ–৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী বদল, সামাজিক মাধ্যমে তুমুল আলোচনা টেকনাফে মানব পাচারবিরোধী অভিযান: পাহাড়ি আস্তানা থেকে ৭ ভুক্তভোগী উদ্ধার

তাড়াইলে খাদ্যবান্ধব কর্মসূচির চালসহ যুবলীগ নেতা আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৩ এপ্রিল, ২০২০
  • ২৫২ বার

মুকুট দাস মধু, তাড়াইল( কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের তাড়াইলে খাদ্যবান্ধব কর্মসূচির চালসহ যুবলীগ নেতাকে আটক করেছে তাড়াইল থানা পুলিশ।
জানা গেছে,সোমবার(১৩ এপ্রিল) বিকেল ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার তারেক মাহমুদ থানার উপ-পরিদর্শক হাসমত আলীর সহযোগীতায় উপজেলার দামিহা ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক ও খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার আইনুল ইসলামের ভগ্নিপতি রাহেলা গ্রাম নিবাসী আবু খাঁ এর বাড়িতে অভিযান চালিয়ে ১৮ বস্তা চালসহ ডিলারের ভাই দামিহা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি রমজানকে আটক করে তাড়াইল থানায় নিয়ে আসে।

তাড়াইল থানার উপ- পরিদর্শক হাসমত আলী বলেন,খাদ্যবান্ধব কর্মসূচির ১৮ বস্তা চাল কালোবাজারে বিক্রয়ের উদ্দেশ্যে ডিলার আইনুলের ভগ্নিপতি আবু খাঁর গোয়াল ঘরে রাখা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ইউএনও স্যারসহ আমি অভিযান চালিয়ে চালসহ ডিলারের ভাই সাবেক যুবলীগ নেতা রমজানকে আটক করে থানায় নিয়ে আসি।
তাঁদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্ততি চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net