1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তাড়াইলে গণমাধ্যম কর্মীদের পিপিই দিলেন ব্যবসায়ী রুজন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ভ্রাম্যমান আদালত কর্তৃক ৩ ইটভাটাকে ১৫লাখ টাকা জরিমানা সোনারগাঁয়ে কাজীর ওপর হামলার প্রতিবাদ, জড়িতদের গ্রেফতারের দাবি জামায়াতের মাগুরায় মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেফতার -২ ৪ হাজার পিস ইয়াবা, ১টি প্রাইভেট কার ১টি মোটরসাইকেল ও ৬ লক্ষ টাকা উদ্ধার! মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের খুলনা বিভাগীয় লং মার্চের প্রস্তুতি সভা অনুষ্ঠিত রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত 

তাড়াইলে গণমাধ্যম কর্মীদের পিপিই দিলেন ব্যবসায়ী রুজন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৭ এপ্রিল, ২০২০
  • ৫১৭ বার

মুকুট দাস মধু, তাড়াইল (কিশোরগঞ্জ):
কোভিড-১৯ (নভেল করোনা ভাইরাস) সংক্রমণ প্রতিরোধে স্থানীয় সাংবাদিকদের সর্বোচ্চ স্বাস্থ্য সুরক্ষায় কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মী ও হকারদেরকে পিপিই দিলেন উপজেলার রাউতি ইউনিয়নের পুরুড়া গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী সাজ্জাদুর রহমান খান রুজন।

জানা গেছে, আজ ২৭এপ্রিল সোমবার দুপুর ২ টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে তাড়াইল প্রেসক্লাব সভাপতি দেওয়ান ফারুক দাঁদ খানের হাতে সংবাদকর্মী ও হকারদের জন্য ১৮ (আঠারো) সেট পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই)ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী প্রদান করেন রুজন খান।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসারের নাজির মো.শাহ আলম , তাড়াইল প্রেসক্লাবের সহ- সভাপতি আবুল হাসেম, আমাদের সময় প্রতিনিধি আমিনুল ইসলাম বাবুল, আমার সংবাদ প্রতিনিধি মুকুট দাস মধু, ভোরের কাগজ প্রতিনিধি মো.সুমন মিয়া,দৈনিক সংবাদ প্রতিনিধি রবীন্দ্র সরকার সহ অন্যান্য পত্রিকার প্রতিনিধি।

এ সময় সাজ্জাদুর রহমান খান রুজন বলেন,কোভিড-১৯(নভেল করোনা ভাইরাস) থেকে বাঁচতে সরকারের নির্দেশনা অনুযায়ী নিজ নিজ ঘরে অবস্থান করা জরুরী।সচেতনতাই হলো করোনা ভাইরাসের আক্রমণ থেকে বাঁচার উপায়।

তিনি আরো বলেন,আমার নিজস্ব অর্থায়নে উপজেলায় কর্মরত বিভিন্ন পত্রিকার প্রতিনিধিবৃন্দের সংবাদ সংগ্রহে এবং যাদের অক্লান্ত পরিশ্রমে আমরা ঘরে বসেই পত্রিকা হাতে পাই সেইসব হকারদের নিরাপত্তার জন্য ১৮ ( আঠারো) সেট পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী প্রদান করেছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net