1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ত্রাণ চোরদের তালিকা করছে দুদক - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর বসুরহাটে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতে ইসলামীর লিফলেট বিতরণ রামগড় ৪৩ বিজিবির জব্দকৃত প্রায় ৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস ভিক্টোরিয়ার শিক্ষার্থীদের জন্য পূবালী ব্যাংকের বাস উপহার কিশোরগঞ্জে সংবাদপত্র হকারদের পাশে জেলা প্রশাসক, উচ্ছ্বসিত হকাররা মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা সন্তোষজনক নয়: হাফিজুর রহমান জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর ক্যানসারে আক্রান্ত সাংবাদিক ফারজানা আফরোজ কুমির চিকিৎসায় সহায়তার আবেদন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের মর্যাদা ও বৈষম্য দূরীকরণে জাতীয়করণের দাবি 

ত্রাণ চোরদের তালিকা করছে দুদক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৯ এপ্রিল, ২০২০
  • ৩৭৯ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
করোনার মহামারিতে ত্রাণ বিতরণে দুর্নীতির সাথে জড়িতদের তালিকা তৈরি করছে দুদক। সরকারি ত্রাণ বিতরণ ও খাদ্যবান্ধব কর্মসূচির দুর্নীতি ঠেকাতে মাঠে নেমেছে দুদকের গোয়েন্দা দল। প্রমাণ মিললেই মামলা করবে সংস্থাটি।

এরই মধ্যে ঢাকা, বগুড়া, মানিকগঞ্জ, বরিশাল ও বরগুনায় মামলা হয়েছে জড়িতদের বিরুদ্ধে। গ্রেফতার হয়েছে কয়েকজন। এই তালিকায় আছে দুই ডজনের বেশি ত্রাণ চোরের নাম। যাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রতিদিন খোলা থাকছে দুদকের জেলা কার্যালয়।

দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ জানান, ত্রাণ কার্যক্রম পর্যবেক্ষণে খোলা রয়েছে প্রতিষ্ঠানটির সারাদেশের ২২ কার্যালয়।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলছেন, ত্রাণ চোরদের রাজনৈতিক পরিচয় ভুলে দ্রুত ব্যবস্থা নিলেই কমবে এই লুটপাট।

বেসরকারি গবেষণা সংস্থা পিপিআরসি ও বিআইজিডির হিসাবে করোনার প্রভাবে অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন, শহরের ৭১ শতাংশ এবং গ্রামের ৫৫ শতাংশ মানুষ। আর চরম দরিদ্র, মাঝারি দরিদ্র এবং দারিদ্র্যসীমার ওপরে থাকা ব্যক্তিদের আয় কমেছে গড়ে ৭০ শতাংশ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net