1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ধান কেটে কৃষকের বাড়ি পৌঁছে দিচ্ছে বরুড়ার ছাত্রলীগ নেতৃবৃন্দ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী লাকসামে সম্পত্তির জের ধরে  গ্রাম্য সালিশির সিদ্ধান্তে মাইকে চার পরিবারকে সমাজচ্যুত করার ঘোষণা  কুমিল্লাকে কোনভাবেই মাদকের নিরাপদ পথ ও আশ্রয় হতে দেয়া হবে না:  গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী নকলায় এসএসসি পরীক্ষায় ফেল করে ফাঁসিতে ঝুলে ছাত্রীর আত্মহত্যা প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনে কিশোরগঞ্জবাসীর কিছু প্রত্যাশা একাডেমিক শিক্ষার পাশাপাশি, শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জন করতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল  চট্টগ্রাম উত্তর জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক হলেন লায়ন মোহাম্মদ জাহেদুল করিম বাপ্পী মাসুমা সুলতানা  মৌ ২০২৬ সালের এস এস সি পরীক্ষায় গোল্ডেন জি পি এ-৫ পেয়েছে রায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ১০ হাজার টাকা জরিমানা  আনোয়ারা চাতরী চৌমুহনীতে এসিল্যান্ডের অভিযান, ৩ মামলায় ১১ হাজার টাকা জরিমানা

ধান কেটে কৃষকের বাড়ি পৌঁছে দিচ্ছে বরুড়ার ছাত্রলীগ নেতৃবৃন্দ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০
  • ২৯৯ বার

আবু সুফিয়ান রাসেল
করোনার প্রাদুর্ভাবে অর্থ ও শ্রমিক সংকটে দিশেহারা কৃষকরা। এ সংকটময় সময়ে বরুড়ায় রোজা রেখে অসহায় কৃষকের ধান কেটে বাড়ী পৌছে দিয়েছে বরুড়ার ছাত্রলীগ কর্মীরা।

বুধবার (২৯ এপ্রিল) কৃষক আওয়াল মিয়ার জমির ধান কেটে তা মাথায় করে বাড়ী পৌছে দেন তারা।

দলীয় সূত্র মতে, প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নির্দেশে ছাত্রলীগ নেতৃবৃন্দ এ কাজ করে যাচ্ছেন। কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ ইসমাইল হোসেন মোল্লার নেতৃত্বে, বরুড়া উপজেলা ছাত্রলীগ, বরুড়া পৌরসভা ছাত্রলীগ, কলেজ শাখা ছাত্রলীগ যৌথভাবে এ কাজ করছেন।

এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম – আহবায়ক শাহাদাত হোসেন সাগরসহ বরুড়া উপজেলার বিভিন্ন শাখার নেতৃবৃন্দ।

শিলমুড়ি ইউনিয়নের জীবনপুর গ্রামের কৃষক আউয়াল মিয়া বলেন, আমরা ১১ ঘন্ডা জমির দান কেটে ছাত্রলীগ সাহায্য করেছে। এ জন্য তাদের নিকট কৃতজ্ঞ। এ সময়ে আমরা কাজের লোক পাই না। নিজের হাতে ও টাকা নেই। তাই তারা বিপদে আমাকে যে, উপকার করেছে, তা স্মরণীয় থাকবে।

দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ ইসমাইল হোসেন মোল্লা বলেন, কৃষক বাঁচলে বাঁচবে দেশ এ স্লোগানে ছাত্রলীগ কৃষকের পাশে কাজ করে যাচ্ছে। বরুড়ার সকল শাখার সদস্যদের অান্তরিকতায় আমরা এ কাজ নিয়মিতভাবে চালিয়ে যাবো। শুধু লোক দেখানো বা ফেসবুকে ছবি দেওয়ার জন্য নয়। আমরা ধান কাটা থেকে কৃষকের বাড়ি পৌঁছিয়ে দেওয়া পর্যন্ত কাজ করে যাচ্ছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net