1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীগঞ্জে আশরাফ ভেরাইটজ স্টোর থেকে টিসিবির ৫১ লিটার তৈল জব্দ : আটক ১ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৬ মে ২০২৬, ১১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওযে ইউনিয়নজামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে বাধাসৃষ্টির ষড়যন্ত্র রুখে দেবে জনগণ : প্রধানমন্ত্রী  হাটহাজারীতে জাগৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চট্টগ্রাম কিংস রামগড়ে সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফ’র ৩ সন্ত্রাসী আটক, একে ২২ অস্ত্র উদ্ধার গণমানুষের অধিকার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান : মিজানুর রহমান চৌধুরী  নতুন প্রজন্মকে বিশ্বমানের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে আধুনিক শিক্ষার বিকল্প নেই : পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান মাগুরায় জামায়াতে ইসলামীর ইউনিয়ন আমীর ও সেক্রেটারীদের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত  সন্ত্রাস এবং দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানে – মাগুরায় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী ঈদগাঁওয়ে গাজা ব্যবসায়ীসহ গ্রেফতার-৫ ঈদগাঁওর প্রবাসী আলম  সৌদি আরবে সড়ক দুর্ঘটনায়  নিহত

নবীগঞ্জে আশরাফ ভেরাইটজ স্টোর থেকে টিসিবির ৫১ লিটার তৈল জব্দ : আটক ১

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৮ এপ্রিল, ২০২০
  • ৪৩৯ বার

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি মোঃ হাবিবুর রহমান চৌধুরী শামীম :
নবীগঞ্জ উপজেলার পানিউমদা বাজারে অভিযান চালিয়ে আশরাফ ভেরাইটিজ স্টোর নামক ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৫১ লিটার সুয়াবিন তৈল টিসিবির পণ্য জব্দ করেছে পুলিশ। এসময় ব্যবসায়ী জলাই মিয়াকে আটক করে পুলিশ। শনিবার দুপুরে নবীগঞ্জের গোপলার তদন্ত কেন্দ্রের ইনচার্জ কাওছার আলমের নেতৃত্বে একদল পুলিশ অভিযান পরিচালনা করে টিসিবির পন্য উদ্ধার করে এবং ব্যবসায়ীকে আটক করে। ব্যবসায়ী জলাই মিয়া পানিউমদা ইউনিয়নের বরকান্দি গ্রামের জিলান মিয়ার ছেলে। পুলিশ জানায়, টিসিবির পণ্য মজুদ করে রাখার খবর পেয়ে নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের পানিউমদা বাজারে আশরাফ ভেরাইটিজ স্টোরে অভিযান চালায় পুলিশ। এসময় অবৈধ ভাবে মজুদ করে রাখা টিসিবির সয়াবিন তেলের ২ লিটারের ১৮টি বোতল ও ৫ লিটারের ৩টি বোতল জব্দ করে। অভিযানে ব্যবসায়ী জলাই মিয়াকে আটক করে পুলিশ।এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল বলেন, টিসিবির ৫১ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে এবং অসাধু ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net