1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীগঞ্জে যুবলীগ নেতা নোমানের ব্যাবসা প্রতিষ্ঠান থেকে অবৈধভাবে মজুদ রাখা বিপুল পরিমাণ টিসিবির পণ্য উদ্ধার আটক ৫ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতাল আমিলাইষে ফ্রি চিকিৎসা ক্যাম্পে ২ হাজার রোগীকে সেবা, বিনামূল্যে ওষুধ বিতরণ চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৩ আসামী গ্রেফতার

নবীগঞ্জে যুবলীগ নেতা নোমানের ব্যাবসা প্রতিষ্ঠান থেকে অবৈধভাবে মজুদ রাখা বিপুল পরিমাণ টিসিবির পণ্য উদ্ধার আটক ৫

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০
  • ৩২১ বার

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি মোঃ হাবিবুর রহমান চৌধুরী শামীম ।।
হবিগঞ্জের নবীগঞ্জে যুবলীগ নেতা নোমান হোসেনের গোডাউন ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে অবৈধভাবে মজুদ রাখা বিপুল পরিমাণ টিসিবির পণ্য উদ্ধার করা হয়েছে। এ সময় অবৈধ ভারতীয় সিগারেটও উদ্ধার করে ভ্রাম্যমান আদালত। এ ঘটনায় যুবলীগ নেতা নোমান হোসেনের ছোটভাইসহ ৫ জনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যার পর নবীগঞ্জ ও জগন্নাথপুর উপজেলা প্রশাসনের ৫ ঘন্টাব্যাপী যৌথ অভিযানে এসব পণ্য উদ্ধার করা হয়।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়- গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় ইনাতগঞ্জ বাজারে অভিযান চালায় নবীগঞ্জ ও জগন্নাথপুর উপজেলা প্রশাসনের একটি বিশেষ টিম। এ সময় যুবলীগ নেতা নোমানের দুটি গোডাউনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ টিসিবির পণ্য উদ্ধার করা হয়। পণ্যগুলোর মধ্যে সুনামগঞ্জ জেলার আলীগঞ্জ বাজারের গোডাউন থেকে টিসিবি ৭৩ বস্তা চিনি, ১৯৬ পিস সয়াবিন তেল, চিনি পরিবর্তন করা ৬ বস্তা ও চিনির ৯টি খালি বস্তা উদ্ধার করা হয়। পরে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ বাজারের ব্যবসা প্রতিষ্ঠান থেকে আরও বেশ কিছু টিসিবির পণ্য উদ্ধার করা হয়।

অভিযানের খবর পেয়ে যুবলীগ নেতা নোমান হোসেন পালিয়ে গেলেও ৫ জনকে আটক করা হয়। আটককৃতরা হলো- নোমানের ছোট ভাই আমান হোসেন (৩০), কর্মচারী জগন্নাথপুর উপজেলার আলীপুর গ্রামের নিতেশ রায়ের ছেলে লিংকন রায় (৩০), নবীগঞ্জ উপজেলার তপথিবাগ গ্রামের ছমেদ মিয়ার ছেলে সিরাজ মিয়া (৪০), একই গ্রামের শফিক উদ্দিনের ছেলে আব্দুল কালাম ও বটপাড়া গ্রামের কুতুব উদ্দিনের ছেলে আবুল কালাম (৪২)।

অভিযানে অংশ নেন- নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিশ্বজিত কুমার পাল, জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ইয়াসির আরাফাত, নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান, জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার চৌধুরীসহ দুই থানার একদল পুলিশ।

এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিশ্বজিত কুমার পাল বলেন- ‘আমাদের কাছে খবর আসে ব্যবসায়ী নোমান হোসেন খোলা বাজারে টিসিবির পণ্য বিক্রি করছেন। সরেজমিনে গিয়ে আমরা সত্যতা পাই এবং বেশ কিছু পণ্য উদ্ধার করেছি। এ ঘটনায় ৫ জনকে আটক করেছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net