1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নারায়নগঞ্জে করোনা উপসর্গে মৃত ব্যক্তিকে বাকেরগঞ্জে দাফন, এলাকায় আতংক - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান ভাঙ্গুড়ায় কৃষকের ধান সংগ্রহ শেষ, সরকারি মূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি

নারায়নগঞ্জে করোনা উপসর্গে মৃত ব্যক্তিকে বাকেরগঞ্জে দাফন, এলাকায় আতংক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০
  • ৩১২ বার

নিজস্ব প্রতবেদক: বরিশাল বাকেরগঞ্জের দাড়িয়াল ইউনিয়নের উত্তমপুর গ্রামের আহমেদ হাওলাদারের ছেলে মামুন হাওলাদার (৩০)। নারায়নগঞ্জে বসবাস করা অবস্থায় করোনা উপসর্গ দেখা দিলে তিনি হাসাপাতালে ভর্তি হন। নিশ্চিত করোনার কথা শুনে হাসপাতাল থেকে নারায়নগঞ্জের বাসায় পালিয়ে চলে যান। সেখানেই তিনি মৃত্যু বরণ করেন। ইন্নালিল্লাহি অইন্না ইলাইহি রাজিউন।

পরে কাউকে না জানিয়ে চুপিসারে সেই মরদেহ আনা হয় দাড়িয়ালের উত্তমপুর গ্রামে। ইউপি চেয়ারম্যান জব্বার বাবুলকে জানালে তিনি স্থানীয় কয়েকজন ছাত্রলীগ কর্মীকে দিয়ে দাফন কাফনের ব্যবস্থা করেন। এতে জেলা প্রশাসন কিংবা পুলিশ প্রশাসনের অনুমতি নেওয়া হয়নি। এমন অভিযোগ পাওয়া গেছে।

অবশেষে বিষয়টি জানাজানি হলে সংস্লিষ্ট ৬ ছাত্রলীগ কর্মীকে কোয়ারেন্টাইনে নিজ দায়িত্বে কামারখালী কলেজের একটি কক্ষে রেখেছেন ইউপি চেয়াম্যান। সেখানেও স্বাস্থ্য বিভাগ কিংবা পুলিশ প্রশাসনের অনুমোদ নেওয়া হয়নাই।

সচেতন এলাকাবাসী জানান, এই মরদেহ আনার মাধ্যমে আমাদের সকলকে ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া হল। উভয় জেলাই যেখানে লকডাউন, সুস্থ মানুষও আসার অনুমতি নাই, সেখানে করোনা উপসর্গে মৃত ব্যক্তিকে কেন এবং কিভাবে আনা হলো বিষয়টি প্রশাসনের খতিয়ে দেখা উচিৎ।

এদিকে এই রোগীর রিপোর্ট ও অন্যান্য কাগজপত্র কোথায় আছে তার কোন সদুত্তর দিতে পারছেনা কেউ। কোন অনুমতি ছাড়া রাতের আধারে কিভাবে ঢুকলো তাও জানেনা কেউ।

এ বিষয়ে দাড়িয়াল ইউপি চেয়ারম্যান এম.এ জব্বার বাবুল বলেন, মরদেহ আসার পরে আমি ওসি এবং ইউএনও মহোদয়কে জানিয়ে দাফনের ব্যবস্থা করেছি। দাফনকারীরা কোয়ারেন্টাইনে আছে। বাড়ির আত্মীয়স্বজনদের ঘরে থাকতে বলেছি।

বাকেরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম বলেন, আমি বিষয়টি ফেজবুকে দেখেছি। আমাকের দাড়িয়ালের চেয়ারম্যান কিংবা অন্য কেউ জানায়নি। বিষয়টি অবশ্যিই বেআইনি এবং ভয়ংকর ঝুকিপূর্ণ।

বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায়কে ফোন দিলে তার ফোনটি বন্ধ পাওযা যায়।

এলাকাবাসী আরো বলেন, একজন লোক মারা গেছে। সেখানে আমাদের সহানুভুতি ও মানবিকতা অবশ্যই আছে। তবে বিশ্ব মহামারির এই সময়ে সকলের নিরাপত্তার স্বার্থে স্বাস্থ্য বিধী মানা খুব জরুরী। এ বিষয়ে বরিশাল এবং নারায়নঞ্জ জেলা প্রশাসনের দৃস্টি আকর্ষণ করেন তারা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net