ঢাকা   ০৩:০৫:৩৭ পিএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু

নিম্নবিত্তদের ত্রাণ বিতরণ করলেন শিউলী শবনম

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০
  • ৩৪৪ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

জাফরুল আলম : চলমান করোনা ভাইরাস মহামারির প্রাদুর্ভাব বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। এ থেকে বাংলাদেশও রেহাই পায়নি। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত আর মৃতের সংখ্যা। সেই সাথে যুক্ত হচ্ছে লকডাউন জেলা ও অঞ্চল। বন্ধ হয়ে আছে আয় রোজকার। এমতাবস্থায় নিম্নআয়ের মানুষগুলি চরম বিপাকে। এ অবস্থায় সরকার, বিভিন্ন সংগঠন বা ব্যক্তি উদ্যোগে অনেকেই নিম্নবিত্তদের পণ্যসামগ্রী দিয়ে সহযোগীতা করে যাচ্ছেন।

মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগ নেত্রী ও সমাজসেবক শিউলী শবনমও এগিয়ে এসেছেন নিম্নবিত্তদের পাশে। পৈত্রিক বাড়ি মুন্সীগঞ্জের মিরকাদিমে কয়েকধাপে ত্রাণ বিতরণ শেষে এখন অবস্থান করছেন চট্টগ্রামে স্বামীর বাড়িতে। কিন্তু থেমে নেই এই নেত্রী। দাঁড়িয়েছেন নিম্নবিত্ত অসহায়দের পাশে।

শুক্রবার পরিবারের পক্ষ থেকে পরিবারের সদস্যদের নিয়ে চট্টগ্রাম ১৯ নং দক্ষিণ বাকলিয়াবাসীর মাধ্যমে পণ্যসামগ্রী বিতরণ করেন। এর মধ্য ছিল- চাল, ডাল, অালু, পেয়াজ, মুরগিসহ নিত্যপণ্য। শিউলী শবনম বলেন, ‘এটা ভালোবাসার সামান্য কিছু উপহার। আমি যতোদিন বেঁচে থাকবো মানুষের সেবা করে যাবো। গরিবের পাশে থাকবো।’

মুন্সীগঞ্জ মিরকাদিমের জনপ্রিয় খ্যাত এই নারী নেত্রী আরও বলেন, ‘আমি মুন্সীগঞ্জের মানুষের পাশে অাছি, থাকবো। মানুষের সেবা করেই বাকিটা জীবন কাটাতে চাই।’ মুন্সীগঞ্জবাসীর পাশে যেমন আছি, তেমনি স্বামীর এলাকায় অসহায়দের জন্যও সাধ্যমত কাজ করে যাবো। তাই রমজানের আগেই এসব অসহায়দের জন্য যতোটুকু পারছি, করছি। যতোটুকু সাধ্যতা থাকবে গরীবের জন্য আমার সহযোগীতার হাত প্রসারিত করতে চাই।

সমাজসেবক শিউলী শবনম তার মরহুম শ্বশুর-শাশুড়ির জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন। মহামারির এ সময় অসহায়দের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদেরও অনুরোধ করেন। ত্রাণ বিতরণের সময় পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্বামী ইয়াকুব চৌধুরী নাজিম, ছেলে ইবনে সিনা চৌধুরী নাইস, মেয়ে সাবরিনা নাজিম চৌধুরী ইয়ামনিসহ পরিবারের অন্য সদস্যরা।

জানা যায়, শিউলী শবনমের পৈত্রিক বাড়ি মুন্সীগঞ্জ জেলার মিরকাদিমে। মিরকাদিমের নূরপুরে পৈত্রিক বাড়ি হলেও জেলার বিভিন্ন সামাজিক ও সেবামূলক কাজে নিজেকে সম্পৃক্ত করেছেন। এগিয়ে এসেছেন অসহায়দের জন্য। তাই ইতিমধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন এই নেত্রী। জয় করে নিয়েছেন মানুষের মন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি