1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
“পাওনা টাকা চাইতে গিয়ে প্রতিবেশীদের হাতে নির্মম নির্যাতনের শিকার” - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নিবন্ধনকৃত যুব ক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাগুরায় বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর অতিবৃষ্টিতে পানিবন্দি মানুষের পাশে রামগড় ৪৩ বিজিবি মাগুরা জেলার শান্তি শৃঙ্খলা রক্ষায় মাদক নিয়ন্ত্রনে গুরুত্ব আরোপ করে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত  প্রাথমিক বৃত্তিতে ট্যালেন্টপুল অর্জন করেছে সাংবাদিক পুত্র সাফওয়ান হাটহাজারীতে বন্যার্তদের উদ্ধার ও খাদ্য সহায়তায় বাংলাদেশ সেনাবাহিনী মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার ১০ জনের সুইজারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের সেমিতে আর্জেন্টিনা লাকসামে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

“পাওনা টাকা চাইতে গিয়ে প্রতিবেশীদের হাতে নির্মম নির্যাতনের শিকার”

শরনখোলায় বনকর্মীকে ২ঘন্টা আটকে নির্যাতন!

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৫ এপ্রিল, ২০২০
  • ৩১৭ বার

নইন আবু নাঈম, বাগেরহাট ঃ
বাগেরহাটের শরনখোলায় পাওনা টাকা চাইতে গিয়ে প্রতিবেশীদের হাতে নির্মম নির্যাতনের শিকার হয়েছেন মোতালেব শেখ (৫৫) নামের এক বনকর্মী। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে উপজেলার উত্তর সাউথখালী গ্রামে। স্থানীয়রা মুমুর্ষ অবস্থায় ওই বনকর্মীকে উদ্বার করে একই দিন বিকেলে শরনখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। হাসপাতালে চিকিৎসাধীন, উপজেলার উত্তর সাউথখালী গ্রামের বাসিন্দা মৃত আব্দুল করিম শেখের ছেলে পুর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের তাম্বলবুনিয়া ক্যাম্পের বনকর্মী মোঃ মোতালেব শেখ জানান, শুক্রবার সকাল ৮টার দিকে পাওনা টাকা চাইতে প্রতিবেশী সরোয়ারের ফকিরের বাড়িতে যান। এ সময় তিনি বাড়িতে না থাকায় তার বৃদ্বা মা আমাকে চা-ও পান খেতে দেয়। কিছু সময় পর সরোয়ারের ছোট ভাই মোঃ কবির ফকির আমকে দেখতে পেয়ে তেলে বেগুনে জ্বলে ওঠেন এবং অশ্লীল ভাষায় গালি গালাজ শুরু করেন। এ সময় তিনি প্রতিবাদ করলে কবির ফকির (৩৮) তার ছেলে মিলন ফকির (১৫) এবং স্থানীয় গ্রাম পুলিশ মোঃ সেলিম হাওলাদার(৪০) একজোট হয়ে তাকে লাঠি ও লোহার রড় দিয়ে পিটিয়ে প্রায় দু’ঘন্টা আটক রেখে পর্যায়েক্রমে নির্যাতন চালায়। ওই সময় কবিরের মা রোকেয়া বেগম (৬০), সরোয়ারের স্ত্রী আকলিমা বেগম (৩৫) ও মেয়ে কারিমা আকতার (১৬) মারপিটে বাঁধা দিলে তাদেরকেও পিটিয়ে আহত করেন বখাটে কবির। খবর পেয়ে তার পরিবারের সদস্যরা ও স্থানীয়রা নির্যাতন কারীদের কবল হতে মোতালেবকে উদ্বার করে মুমুর্ষ অবস্থায় শরনখোলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন।
এ বিষয়ে কবির ফকিরের মুঠোফোনে জানতে চাইলে সাংবাদিক পরিচয় পেয়ে তিনি ফোনটি কেটে দেন।
অপরদিকে, গ্রাম পুলিশ সেলিম হাওলাদার বলেন, আমি কোন মারধর করিনি বরং আমি ঘটনাস্থলে যাওয়ায় প্রানে রক্ষা পেয়েছেন ওই বনকর্মী।
শরনখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) এস কে আব্দুল্লাহ আল সাইদ জানান, বনকর্মী নির্যাতনের বিষয়টি তিনি শুনেছেন। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net