1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাগেরহাটে কৃষকের ধান কেটে দিচ্ছেন কমিউনিস্ট পার্টির নেতা-কর্মীরা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতাল আমিলাইষে ফ্রি চিকিৎসা ক্যাম্পে ২ হাজার রোগীকে সেবা, বিনামূল্যে ওষুধ বিতরণ চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৩ আসামী গ্রেফতার

বাগেরহাটে কৃষকের ধান কেটে দিচ্ছেন কমিউনিস্ট পার্টির নেতা-কর্মীরা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৯ এপ্রিল, ২০২০
  • ৩৪৯ বার

নইন আবু নাঈম, বাগেরহাট ঃ
বাগেরহাটে স্বেচ্ছাশ্রমে গরীব,হত দরিদ্র ও বর্গা চাষীদের পাকা ধান কেটে দিচ্ছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেতা-কর্মীরা।রবিবার সকালে দলটির বাগেরহাট জেলা শাখার উদ্যোগে শহরতলীর পুটিমারির বিলের দুইজন কৃষকের ধান কাটার মাধ্যমে এই কর্মসূচি শুরু হয়। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি,বাগেরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক ফররুখ হাসান জুয়েল, সদস্য জাহিদুল ইসলাম জাদু,ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সদস্য বেলাল হোসেন বিদ্যাসহ দশজন নেতা কর্মীরা বিলের বর্গাচাষী অনিক হাসান ও শাহানারা বেগমের ৬ বিঘা জমির ধান কাটছেন।পর্যায়ক্রমে আরও অনেক চাষীর ধান কেটে দেওয়া হবে বলে জানিয়েছেন নেতাকর্মীরা।এদিকে দেশের এই সংকটের সময় বিনা পারিশ্রমিকে স্বেচ্ছাশ্রমে এভাবে ধান কেটে দেওয়ায় খুশি এলাকাবাসী ও কৃষকরা।কৃষক অনিক হাসান বলেন,ধান কাটার সময় সাধারণত ৪‘শ থেকে ৫‘শ টাকা পারিশ্রমিকে শ্রমিক পাওয়া যেত।করোনা পরিস্থিতিতে এক হাজার টাকায়ও শ্রমিক পাওয়া যাচ্ছে। তাই পাকা ধান নিয়ে চিন্তিত ছিলাম।হঠাৎ করে কমিউনিস্ট পার্টির নেতারা ধান কেটে দেওয়ার কথা বলেন।সকালে এসেই ধান কাটা শুরু করেন।আমি খুবই আনন্দিত।স্থানীয় আবুল কালাম বলেন, ধান রোপন ও ধান কাটার সময় কৃষকরা এক ধরনের শ্রমিক সংকটে ভোগেন। করোনা পরিস্থিতিতে কমিউনিস্ট পার্টির নেতারা এই ভাবে কৃষকদের পাশে দাড়িয়েছেন।এ জন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।বাংলাদেশের কমিউনিস্ট পার্টি,বাগেরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক ফররুখ হাসান জুয়েল বলেন, করোনা পরিস্থিতিতে জাতি এক ধরণের ক্রান্তিকাল পাড় করছেন। এই পরিস্থিতিতে মাঠের বেশিরভাগ কৃষকের ধান পেকে গেছে।শ্রমিক সংকটে চাষীরা ধান কেটে ঘরে ওঠাতে পারছেন না।তাই আমাদের দলের নেতাকর্মীদের নিয়ে স্বেচ্ছাশ্রমে গরীব,হত দরিদ্র ও বর্গা চাষীদের পাকা ধান কেটে দেওয়ার উদ্যোগ নিয়েছি।এটা চলমান থাকবে।সমাজের অন্যান্যদেরও অসহায় কৃষকদের পাশে দাড়ানোর আহবান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net