1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বেতনের দাবিতে সাকিবের কাঁকড়া হ্যাচারিতে বিক্ষোভ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালী-১ আসনে এমপি, ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বিজয়েসুশীল ফোরামের শুভেচ্ছা ও অভিনন্দন রাজউক কর্মকর্তা গ্রেফতার: নারী সাংবাদিক হেনস্তা ও শ্লীলতাহানির অভিযোগে মামলা নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন এমপি ফখরুল ইসলাম  কুমিল্লায় এনসিপি’র মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: মন্ত্রী দীপেন দেওয়ান নবীনগরে দূষণে বিপর্যস্ত আলীয়াবাদ খাল: অবশেষে পরিষ্কার অভিযানের শুরু সাতকানিয়ায় যৌতুক মামলার পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার চৌদ্দগ্রামে চাঁদা না পেয়ে খাবার হোটেলে হামলা-ভাংচুর, ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি নবীনগরে ইব্রাহিমপুর ফাজিল মাদ্রাসায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দিয়েছেন ওসি

বেতনের দাবিতে সাকিবের কাঁকড়া হ্যাচারিতে বিক্ষোভ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২০ এপ্রিল, ২০২০
  • ৪১৮ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
বেতনের দাবিতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনীতে ক্রিকেটার সাকিব আল হাসানের মালিকানাধীন অ্যাগ্রো ফার্ম লিমিটেড নামের কাঁকড়া হ্যাচারির শ্রমিকরা বিক্ষোভ করেছেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, চার মাস ধরে বেতন না পেয়ে বাধ্য হয়ে তারা মাঠে নেমেছেন।

সোমবার (২০ এপ্রিল) সকালে আন্দোলন শুরু করেন দুই শতাধিক শ্রমিক। সামাজিক দূরত্ব বজায় না রেখে আন্দোলন করায় র‌্যাবের একটি টহল দল শ্রমিকদের সেখান থেকে হটিয়ে দেয়।

হ্যাচারির শ্রমিক মহিদুল ইসলাম বলেন, চার মাস ধরে তাদের কোনও বেতন দেয়া হয় না। করোনার প্রাদুর্ভাবের কারণে কঠিন অবস্থায় তারা দিন কাটাচ্ছেন। বাড়িতে খাবার নেই। বাধ্য হয়ে তারা রাস্তায় নেমেছেন।

নারী শ্রমিক মনোয়ারা বলেন, বেতন বন্ধ। করোনা পরিস্থিতিতে ঘরে খাবার নেই। না খেয়ে দিন কাটাচ্ছে ছেলে-মেয়েরা।

শ্রমিক রহিমা বেগম জানান, ঠিকমতো বেতন না দেয়ায় তারা খুবই কষ্টে আছেন।

বুড়িগোয়ালীনি ইউনিয়নের ইউপি সদস্য কামরুল ইসলাম বলেন, কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছি। ফার্ম কর্তৃপক্ষ বিক্ষোভকারীদের আগামী ৩০ এপ্রিলের মধ্যে বেতন পরিশোধ করবেন বলে জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net