1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মহেশখালীতে ৪৫০টি কর্মহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ ত্রান বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালী-১ আসনে এমপি, ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বিজয়েসুশীল ফোরামের শুভেচ্ছা ও অভিনন্দন রাজউক কর্মকর্তা গ্রেফতার: নারী সাংবাদিক হেনস্তা ও শ্লীলতাহানির অভিযোগে মামলা নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন এমপি ফখরুল ইসলাম  কুমিল্লায় এনসিপি’র মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: মন্ত্রী দীপেন দেওয়ান নবীনগরে দূষণে বিপর্যস্ত আলীয়াবাদ খাল: অবশেষে পরিষ্কার অভিযানের শুরু সাতকানিয়ায় যৌতুক মামলার পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার চৌদ্দগ্রামে চাঁদা না পেয়ে খাবার হোটেলে হামলা-ভাংচুর, ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি নবীনগরে ইব্রাহিমপুর ফাজিল মাদ্রাসায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দিয়েছেন ওসি

মহেশখালীতে ৪৫০টি কর্মহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ ত্রান বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০
  • ২৬৪ বার

মহেশখালী প্রতিনিধিঃ
কক্সবাজারের মহেশখালীতে ৪৫০টি কর্মহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ ত্রান বিতরণ করা হয়েছে। ২৪ এপ্রিল সকাল ৭টায় উপজেলার বড়মহেশখালী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব এনায়েত উল্লাহ বাবুলের উপস্থিতিতে ইউপি কার্যালয়ে এ ত্রান বিতরণ করা হয়।

অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন, উপসহকারী কৃষি অফিসার মোঃ কাইছার উদ্দিন, উপজেলা প্রকৌশলী সবুজ কান্তি দে, ইউপি সদস্য মোঃ দলিলুর রহমান, শফিউল আলম, হাবিব উল্লাহ, ইরফানুল হক সহ ইউপি সংশ্লিষ্ট কর্মকর্তা, কর্মচারীরা।

এসময় সামাজিক দুরত্ব বজায় রেখে করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।

এই ব্যাপারে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এনায়েত উল্লাহ বাবুল বলেন, অসহায় মানুষদের সেবা করতে আমরা আপ্রাণ চেষ্টা করছি। সাধ্যমত অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছাচ্ছি। সকলের সহযোগীতা পেলে পর্যায়ক্রমে তা আরো বাড়াতে পারব।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net