1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় নিজেদের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ীর প্রাইভেট কার ছিনতাইয়ের অভিযোগ! সাতকানিয়ায় মুসলিম এইডের ত্রাণ বিতরণ আত্মগোপনে থাকার পর ডিবির হাতে গ্রেপ্তার সাবেক মেয়র রাসেল ও বশির আহমেদ নাজিরহাট পৌরসভার প্রকল্প পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগ চট্টগ্রামের পরিচালক ঈদগাঁওয়ে পরিবেশ রক্ষায় থানা পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত গ্রীনপয়েন্ট স্কুল এন্ড কলেজ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি -২০২৬ অনুষ্ঠিত রাস্তায় পড়ে থাকা অসুস্থ বাবাকে অবশেষে চিকিৎসায় নিলেন প্রবাসী ছেলে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত কুমিল্লায় জমজম ট্রাভেলস্ বিডি’র প্রি-হজ্ব সেমিনার অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে শিশু রাজিয়া খাতুন ধ’র্ষণ ও হ’ত্যা মামলায় মৃত্যুদণ্ডের রায় ঘোষণা 

মাগুরায় নিজেদের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১ এপ্রিল, ২০২০
  • ৩২৫ বার

মোঃসাইফুল্লাহ : মাগুরায় নিজেদের উদ্যোগে গ্রামের নিম্ন আয়ের অসহায় দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে সদর উপজেলার হাজরাপুর ইউনিয়নের রাউতড়া তরুণ সংঘ নামের স্থানীয় একটি সংগঠন।
এই সংগঠনের ৩৩ জন তরুন যুবক সচ্ছল মানুষের বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করেছে চাল,ডাল, সবজি, তেলসহ নানা খাদ্য সামগ্রী। যা আজ মঙ্গলবার তারা তাদের নিজ ইউনিয়ন হাজরাপুরের নিম্ন আয়ের মানুষের বাড়িতে পৌঁছে দেয়ার কাজ শুরু করেছে। প্রাথমিক পর্যায়ে তারা ৫১ জনের তালিকা করেছে। এসব স্বেচ্ছাসেবীরা জানান, বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে পরিবার প্রতি ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি বেগুন, সাবান ও ১ কেজি তেলসহ বিভিন্ন উপকরণ রয়েছে। করোনার প্রভাবে বর্তমান অবস্থা থাকাকালীন তারা এই কার্যক্রম অব্যাহত রাখবে।
স্থানীয় হাজরাপুর ইউপি চেয়ারম্যান কবির হোসেন এ বিষয়ে জানান, তার ইউনিয়নে নিম্ন আয়ের দরিদ্র মানুষের সংখ্যা প্রায় ১ হাজার। এ পযর্ন্ত সরকারিভাবে মাত্র ৬০ জনের জন্য ত্রাণ পেয়েছেন তারা। এ কারণে এলাকাবাসী এ উদ্যোগকে তিনি অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন। অন্যদেরকে ও একইভাবে এগিয়ে আসা এখন সময়ের দাবি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net