1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরা শ্রীপুরে ৫০ জন হতদরিদ্র রোজাদারের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী প্রদান - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০২:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বঙ্গভবনে পৌঁছেছেন প্রধান নির্বাচন কমিশনার টেকনাফে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু প্রযুক্তি জ্ঞানে বলীয়ান হতে হবে- ড. কর্নেল (অব.) অলি আহমদ মানবাধিকার প্রতিষ্ঠিত হোক ও গনতন্ত্র মুক্তি পাক:১০ই ডিসেম্বর মানবাধিকার দিবসে মানবাধিকার প্রতিষ্ঠিত হোক – সুশীল ফোরাম ঈদগাঁওয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ও বেগম রোকেয়া দিবস পালিত ৪ নারীর হাতে বেগম রোকেয়া পদক তুলে দিলেন প্রধান উপদেষ্টা সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ২ লাখ ৭৫ হাজার প্রবাসীর নিবন্ধন নারায়ণগঞ্জ–৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী বদল, সামাজিক মাধ্যমে তুমুল আলোচনা টেকনাফে মানব পাচারবিরোধী অভিযান: পাহাড়ি আস্তানা থেকে ৭ ভুক্তভোগী উদ্ধার

মাগুরা শ্রীপুরে ৫০ জন হতদরিদ্র রোজাদারের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী প্রদান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৭ এপ্রিল, ২০২০
  • ২২৭ বার

মোঃ সাইফুল্লাহ : মাগুরা শ্রীপুরে ভয়ানক করোনা ভাইরাসে আক্রান্তের ভয়ে ঘরে থাকা পিছিয়ে পড়া ৫০ জন হতদরিদ্র রোজাদারের ইফতার ও খাদ্য সামগ্রী প্রদান করলো সোনাতুন্দি সম্মিলিত পাঠাগারের সদস্যরা। আজ ২৭ এপ্রিল ২০২০ সোমবার দুপুরে সোনাতুন্দি সম্মিলিত পাঠাগার চত্বরে অনুষ্ঠিত এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন — বিশিষ্ট শিক্ষাবিদ মাগুরা শ্রীপুরের সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মো সুলতান আলী, এ সময় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন সাংবাদিক মোঃসাইফুল্লাহ,লেনিন জাফর, সৈয়দ তাসিন জামান, বিশিষ্ট সমাজ সেবক ও সব্দালপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ কাসেম আলী, বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ মোঃ মনিরুজ্জামান মনির, বিশিষ্ট ব্যবসায়ী ও উক্ত পাঠাগারের যুগ্ম আহবায়ক মোঃ আবেদ আলী। বিতরণ অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা মোঃ কামরুল হাসান, মোঃ আজাদ আলী মাজহারুল ইসলাম চন্ঞল, ইব্রাহিম জোয়ার্দার, দেলোয়ার জোয়ার্দার সোহাগ বিশ্বাস, মোঃ মোজাম্মেল হোসেনসহ আরো অনেকে। পাঠাগারের আহবায়ক জোয়ার্দার আবু হান্নান টিটু্” র সার্বিক সহযোগিতায় পাঠাগারের সদস্যসহ এলাকার বিত্তশালীদের আর্থিক সহযোগিতায় চাউল,তেল, আলু,খেজুর, ছোলা, চিনি ও সাবান ভর্তি প্যাকেট ৫০ জন ধর্মভীরু পিছিয়ে পড়া হতদরিদ্র রোজাদারদের বাড়িতে পৌঁছানোর ব্যবস্হা করা হয়। দেশের এই ক্রান্তি কালে সোনাতুন্দি সম্মিলিত পাঠাগারের আয়োজনে হতদরিদ্র রোজাদারদের ঘরে যে ভাবে খাবার পৌঁছে যাচ্ছে – সেভাবে দেশের অন্যরাও এগিয়ে আসবে এমনটাই প্রত্যাশা সবার।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net