1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মানিকছড়িতে কওমী মাদরাসা শিক্ষার্থীদের ১ লক্ষ ৩৫ হাজার টাকার চেক হস্তান্তর - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে কিশোরীদের প্রজনন স্বাস্থ্য শিক্ষা বিষয়ক সেমিনার-২০২৬’ অনুষ্ঠিত চন্দনাইশ থানা পুলিশের অভিযানে চোলাই মদ সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নোয়াখালীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে বিএনসিসি কুমিল্লা রিজিওনের সদস্যদের প্রশিক্ষণ প্রদান  আনোয়ারায় ভোজনবাড়ী রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা  সরকার আমার সাথে মনে হয় নাটক করতেছে– মাগুরায় ক্ষুব্ধ আছিয়ার মা আয়েশা বেগম নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি শিশু আছিয়া হত্যা: হাইকোর্টের রায় পেছালো শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ নতুন দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন এমপি সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যের সার বিক্রি করায় ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা

মানিকছড়িতে কওমী মাদরাসা শিক্ষার্থীদের ১ লক্ষ ৩৫ হাজার টাকার চেক হস্তান্তর

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৬ এপ্রিল, ২০২০
  • ২৯০ বার

মো. ইসমাইল হোসন, মানিকছড়ি(খাগড়াছড়ি)প্রতিনিধি: প্রাণঘাতি করোনা ভাইরাসের ছোবলে বিপর্যস্ত মানিকছড়ি উপজেলার ১০টি কওমী মাদরাসার এতিম ও দুঃস্থ শিক্ষার্থীদের প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের বরাদ্দকৃত ১ লক্ষ ৩৫ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলার ১০টি কওমী মাদরাসার প্রধানদের হাতে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের বরাদ্দকৃত অর্থের চেক তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ।
অনুদানপ্রাপ্ত মাদরাসা গুলো হলো, মানিকছড়ি দারুচ্ছুন্নাহ হাফেজিয়া মাদরাসা ও এতিমখানা ২০ হাজার টাকা, তিনটহরী হযরত খাদিজাতুল কোবরা(রা) মহিলা মাদরাসা ২০ হাজার টাকা, তিনটহরী মহিউসুন্নাহ মাদরাসা ও এতিমখানা ১৫ হাজার টাকা, মানিকছড়ি কাশেমুল উলুম মাদরাসা ও এতিমখানা ১০ হাজার টাকা, মদিনাতুল উলম মহিলা মাদরাসা ও এতিমখানা ১০হাজার টাকা, ডাইনছড়ি বাজার হযরত আবু বকর (রা) নুরানী মাদরাসা ও এতিমখানা ১৫ হাজার টাকা, আমতলী মারাকাতুল ইসলাম নুরানী হাফেজিয়া মাদরাসা ও এতিমখানা ১০ হাজার টাকা, গচ্ছাবিল জমিরিয়া তালিমুল কোরআন মাদরাসা ও এতিমখানা ১৫ হাজার টাকা, দারুন্নাজাত হিফজুল কোরআন বালক-বালিকা একাডেমেিত ১০ হাজার ও লেমুয়া নুরানী তাফিজুল কোরআন মাদরাসা ১০হাজার টাকার চেক প্রতিষ্ঠান প্রধানের হাতে হস্তান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net