1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
যুবদল নেতা পিংকু ২ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিলেন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় স্থানীয়দের উদ্যোগের পর পুলিশের মাদকবিরোধী র‌্যালি  হোপের বৃক্ষরোপণ কর্মসূচি: তিন শাখায় ফলজ গাছের চারা বিতরণ আনোয়ারায় তিন ফার্মেসিতে অভিযান ৬৫ হাজার টাকা অর্থদন্ড মাগুরার শ্রীপুরে আধিপত্যেকে কেন্দ্র করে বাড়িঘরে ব্যাপক ভাঙচুর, লুটপাট!  আহত -৫ মানুষ মেরে পালাচ্ছিলো প্রাইভেটকার : ধাওয়া দিয়ে হাটহাজারীতে আটকালো জনগন নোয়াখালীতে চট্টগ্রাম অঞ্চল উপযোগী বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত চট্টগ্রামের শিপইয়ার্ড যেন মৃত্যুকূপ ৯ বছরে ১৩৭ শ্রমিকের মৃত্যু, নিরাপত্তা তদারকিতে গাফিলতির অভিযোগ মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর বাড়ির সামনের পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার  মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

যুবদল নেতা পিংকু ২ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিলেন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০
  • ৩৫৯ বার

ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরে দুই হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করছেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি মাহবুবুল হাসান ভুঁইয়া পিংকু। বৃহস্পতিবার সকাল ১১ টা হতে শহরের গোয়ালচামটস্থ বাসভবনের সামনে এ খাদ্য সহায়তা বিতরণ শুরু হয়।
মাহবুবুল হাসান পিংকু জানান, দেশে করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সদর উপজেলার এসব দরিদ্র পরিবারের জন্য ১০ টন চাল, ১ টন ডাল, ১ টন আলু, ১হাজার লিটার তেল, ২ হাজার মাস্ক ও ২ হাজার সাবান দেয়া হবে। প্রতি পরিবার পাবে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, আধা লিটার তেল সহ একটি করে সাবান ও মাস্ক।

এই খাদ্য সহায়তা প্রদান কাজে সদ্য বিলুপ্ত জেলা ছাত্রদলের সদস্য আওয়াল খান লালন, মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ অনিক, জেলা যুবদলের মোঃ কবির, অম্বিকাপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শুকুর আলী প্রমুখ অংশ নেন।

নেতৃবৃন্দ জানান, মাহবুবুল হাসান পিংকুর বাসভবন থেকে এ খাদ্য সহায়তা প্রদান শুরু হয়েছে। শহরের বিভিন্ন এলাকা ছাড়াও বিভিন্ন ইউনিয়নে যেয়ে কর্মহীন দরিদ্রদের বাড়িতে এসব খাবার পৌছে দেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net