ঢাকা   ১১:০২:৩৯ এএম, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সাংবাদিকতার নীতি-নৈতিকতা অনুসরণ করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও কর্তব্য চন্দনাইশে বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৪ সন্দেহভাজনসহ আটক-৯ চন্দনাইশে অবৈধভাবে স্কেভেটর দিয়ে পাহাড় কাটার অভিযোগ চন্দনাইশে আফরিন ফারজানা পিংকি এসিল্যান্ড পদে দায়িত্ব গ্রহণ  আধুনিক স্টেডিয়াম ও ক্রীড়া কমপ্লেক্স পরিদর্শনে বুধবার লাকসামে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নাঙ্গলকোটে পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনে বাঁশ পড়ে আগুন লেগে ঘর পুড়ে ছাই মাগুরায় জাতীয় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ১ প্রতিষ্ঠানকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা মাগুরায় জেলা ট্রাক-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহন অনুষ্ঠিত তিন বাহিনীর প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

লকডাউন মানছে না টঙ্গী ও গাজীপুর স্থানীয় লোকজন, প্রশাসন সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০
  • ৩৭৯ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

এফ এ নয়ন, গাজীপুর প্রতিনিধি :
গাজীপুরের টঙ্গীর বিভিন্ন স্থানে ঘুরে দেখা গেছে স্থানীয় লোকজন ও খেটেখাওয়া মানুষজন লকডাউন মানছেনা। তাদের দাবী তাদের ঘরে খাবার না থাকায় তারা রাস্তায় বের হতে বাধ্য হয়েছে। প্রশাসনের টহলের সময়টুকুই লকডাউন হিসেবে দেখা যায়। প্রশাসন চলে যাওয়ার পর আবার যে যার মত রাস্তায় বেরিয়ে আসে।
এদিকে টঙ্গীতে গার্মেন্টস শিল্পে দেখা দিয়েছে মন্দা অবস্থা। শ্রমিকদের জোড়পুর্বক স্বাক্ষর নিয়ে তাঁদেরকে কর্ম সংস্থান থেকে অব্যহতি দিতে দেখা যাচ্ছে। এতে করে করে সামনের দিকে চুরি, ছিনতাই, রাহাজানি বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
এলাকাবাসীর অভিযোগ খেটে খাওয়া মানুষ সরকারি অনুদান না পাওয়ার কারণে তারা রাস্তায় বের হতে বাধ্য হয়েছে। টঙ্গীর বউ বাজার, স্টেশন রোড, কলেজ গেট, এরশাদ নগর প্রায় সব জায়গায় লকডাউন না মানার প্রবণতা দেখা গিয়েছে।
এদিকে লকডাউনের সময় বাড়ার কারণে সাধারণ মানুষের ভিতরে হতাশা কাজ করছে। লকডাউন শেষ না সহসা শেষ না হলে খাদ্য অভাব প্রকট হবে বলে সাধারণ মানুষ মনে করে। এ বিষয়ে সহকারী পুলিশ কমিশনার সাহাদাত হোসেন বলেন – খেটে খাওয়া মানুষ গুলো নিয়ম মানছে না, তাছারা টঙ্গী তথা গাজীপুরকে ঢাকার সাথে তুলনা করলে চলবে না। এখানে নিম্ন আয়ের মানুষ বেশি থাকার কারণে লকডাউন কে নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়েছে। তার পরেও আমরা সর্বাত্তক চেষ্টা চালিয়ে যাচ্ছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি