1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাট সদর উপজেলায় শ্রমিক কল্যাণ ফান্ডের টাকার দাবিতে বিক্ষোভ ও মানব বন্ধন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আ’লীগ ব্যাংক ও বীমা খাতকে ধ্বংস করেছে : কুমিল্লায় সংস্কৃতি মন্ত্রী  প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পারিবারিক ব‍্যবসার রাইস মিল বিক্রি ৪২ কোটি টাকায় চন্দনাইশ শঙ্খ নদীর প্রবল স্রোতে নৌকা থেকে পড়ে যুবক নিখোঁজ গাছ পড়ে ৩ ঘর বিধ্বস্ত-বিদ্যুৎ বিভাগের প্রায় ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি চন্দনাইশে ৫ দিন বিরামহীন বৃষ্টির কারণে নিম্নাঞ্চল প্লাবিত বন্যার পানিতে শিশুর মৃত্যু হাটহাজারীতে নবীগঞ্জে সাবেক দুই ইউপি সদস্যের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘন্টাব্যাপী সংঘর্ষে অর্ধ শতাধিক লোক আহত  ভিক্টোরিয়া কলেজ রোভার স্কাউটের সিনিয়র রোভার মেট নির্বাচিত মো. ফয়সাল ভাঙ্গুড়ায় ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার শ্রীনগরে বিএনপি নেতার হুকুমে সিঙ্গাপুর প্রবাসীরকে মারধরঃ স্বর্ণের চেইন ও টাকা ছিনতাই  চট্টগ্রাম চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযানে অননুমোদিত বীজ বিক্রয়ের অপরাধে ৩০,০০০/- টাকা জরিমানা

লালমনিরহাট সদর উপজেলায় শ্রমিক কল্যাণ ফান্ডের টাকার দাবিতে বিক্ষোভ ও মানব বন্ধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০
  • ৩৩৯ বার

লাভলু শেখ, লালমনিরহাট :
শ্রমিক কল্যান্ ফান্ডের টাকার দাবিতে আজ বৃহস্পতিবার(৩০ এপ্রিল) দুপুরে লালমনিরহাট- বুড়িমারী মহাসড়কে শহরের বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ ও মানববন্ধন করেছেন পরিবহন শ্রমিকরা। শত শত পরিবহন শ্রমিক
মানববন্ধন ও বিক্ষোভে অংশ নিয়ে দাবি করে বলেন করোনা দুর্যোগে তারা না খেয়ে আছেন কিন্তু তারা শ্রমিক কল্যাণ ফান্ড থেকে পাচ্ছেন না কোন সহযোগিতা। তারা বছরের পর বছর শ্রমিক কল্যান ফান্ডে চাঁদা দিয়ে আসলেও দুর্যোগকালে কোন কল্যানে আসছে না সেই কল্যান ফান্ড। তারা অভিযোগ করে বলেন শুধু শ্রমিকদের চাঁদার টাকায় নয় বুড়িমারী
থেকে তিস্তা পর্যন্ত বিভিন্ন পরিবহন থেকে কল্যান ফান্ডের নামে আদায় করা হয় মোটা অঙ্কের টাকা। অথচ সেই টাকার কোন হদিস নেই। পরিবহন শ্রমিকরা আজ কর্মহীন হয়ে পরিবার পরিজন নিয়ে চরম কষ্টে
দিনাতিপাত করছে। মানব বন্ধনে শ্রমিকরা অভিযোগ করে বলেন শ্রমিকদের কল্যান ফান্ডের টাকা আত্মসাৎ করে নেতারা তৈরি করেছেন বিলাসবহুল বাড়ি,কিনেছেন জমি ও গাড়ি। শ্রমিকদের রক্ত চুষে নেতারা কোটিপতি হয়েছে কিন্তু শ্রমিকদের বিপদে দাড়াচ্ছেন না তাদের পাশে। ্শ্রমিকদের কল্যান ফান্ড থেকে জমানো টাকা না দিলে শ্রমিকরা বৃহত্তর ্আন্দোলন গড়ে তুলবেন বলে হুশিয়ারী করা হয়। তবে লালমনিরহাট বাস মিনিবাস,ট্রাক ও ট্যাঙ্কলড়ি শ্রমিক ইউনিয়নের নেতারা জানিয়েছেন, শ্রমিক কল্যান্ ফান্ডর টাকা বিভিন্ন সময় শ্রমিকদের কল্যানে শেষ হয়েছে। তারা দু:স্থ শ্রমিকদের সাধ্যমতো খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছেন বলে জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net