1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমাইয়ে সামাজিক দূরত্ব মানতে খেলায় বাঁধা! হামলা লুটপাট, আহত ৫ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ প্রতারণার মামলার আসামি নয়ন আদালত প্রাঙ্গণে বাদীকে হত্যার হুমকি সান মারিনোতে লাল-সবুজের উল্লাস, ইউরোপে প্রথম জয়ের স্বাদ হযরত শাহজালাল বিমানবন্দরে কার্গো শেডে আগুন শহীদ জিয়ার সার্কের নীতি ও বহুপক্ষীয় কূটনীতিই বর্তমান সরকারের প্রধান পথ: তথ্যমন্ত্রী ঈদগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: দেড় লক্ষ টাকা জরিমানা জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সামাবেশ কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত  মায়ের নিঃসঙ্গ মৃত্যু এবং আমাদের নৈতিক দেউলিয়াত্ব

লালমাইয়ে সামাজিক দূরত্ব মানতে খেলায় বাঁধা! হামলা লুটপাট, আহত ৫

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২২ এপ্রিল, ২০২০
  • ৩১৯ বার

জিয়াউর রহমান, লালমাই প্রতিনিধি :
কুমিল্লার লালমাই উপজেলায় ক্রিকেট খেলায় বাধা দেয়ায় হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যায় উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের হদকরা গ্রামে এ ঘটনা ঘটে। এসময় প্রতিপক্ষের হামলায় ৫জন গুরুতর আহত হয়েছে। এ হামলার ঘটনায় ১২জনের নাম উল্লেখ করে লালমাই থানায় অভিযোগ দায়ের করেছেন আহত সাফায়েত হোসেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার দিন অভিযোগকারীর বাড়ির সামনে ক্রিকেট খেলতে আসে প্রতিপক্ষরা। এসময় বর্তমান করোনা পরিস্থিতির কথা উল্লেখ করে তাদেরকে ক্রিকেট খেলতে বারণ করা হয়। এ নিয়ে কথা কাটাকাটির ঘটনা ঘটে। পরে ওইদিন সন্ধ্যায় হামলাকারীরা জড়ো হয়ে দেশীয় অস্ত্র নিয়ে অভিযোগকারীর বাড়িতে এলোপাথাড়ি হামলা চালায়। এসময় হামলাকারীরা সাফায়েত (৪৬), মরিয়মের নেছা (৫০), কাজল বেগম (৩৮), বাবলু (১৫) কে পিটিয়ে গুরুত্বর আহত করে। আহতদের চিৎকারে স্হানীয় লোকজন এসে উদ্ধার করে লাকসাম সরকারি হাসপাতালে ভর্তি করে। এছাড়াও হামলাকারীরা কাজল বেগমের স্বর্ণের চেইন ও সাফায়েত হোসেনের একটি মোবাইল ফোনসহ প্রায় অর্ধলক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
এদিকে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আহত সাফায়েত হোসেন একই গ্রামের ইলিয়াছ, ইয়াকুব, হারেস, সাইফুল ইসলাম, ফকিরা, আবুল কাশেম, সোলেমান, মহিন উদ্দিন, ইমাম হোসেন, আবু মোতালেব, শুক্কুর আলী, আজিম এর বিরুদ্ধে লালমাই থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
এবিষয়ে জানতে চাইলে লালমাই থানার এসআই আরিফ বলেন, আমি অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net