ঢাকা   ১২:৫৫:৩০ পিএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন বিশ্ববিদ্যালয় আছে, প্রযুক্তি গবেষণা কোথায়? সুঁই থেকে স্বনির্ভরতার পথে বাংলাদেশের আত্মসমালোচনা ডা. শফিকুর রহমানের বক্তব্য কি দেশের মানুষের মনের কথা? সশস্ত্র বাহিনী দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা শামীম ওসমান ক্যানসারে আক্রান্ত, রয়েছেন চতুর্থ স্টেজে চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ

শরণখোলায় দুঃস্থদের ১০টাকা কেজির ১৮ বস্তা চালসহ একজন আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৪ এপ্রিল, ২০২০
  • ৪০৩ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নইন আবু নাঈম, বাগেরহাট প্রতিনিধি ঃ
বাগেরহাটের শরণখোলায় দঃস্থদের খাদ্য সহায়তার জন্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ১০টাকা কেজির (ফেয়ার প্রইজ) ১৮বস্তা চালসহ রফিকুল ইসলাম লিটন (৩৫) নামের এক ব্যবসায়ী আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্রবার রাত ১০টার দিকে সাউথখালী ইউনিয়নের তাফালবাড়ী বাজারের ওই ব্যবসায়ীর গুদাম থেকে চালসহ তাকে আটক করেন। ফেয়ার প্রাইজের ডিলার তারিকুল ইসলাম তাকের ওই চাল গুদামে রেখে গেছেন বলে জানান আটক ব্যবসায়ী।
এঘটনায় উপজেলা খাদ্য গুদাম কর্তকর্তা মো. সাইফুল ইসলাম বাদি হয়ে জড়িত দুই ব্যক্তির নামে শনিবার দুপুরে শরণখোলা থানায় মামলা দায়ের করেছেন। আটক রফিকুল ইসলাম লিটন চালরায়েন্দা গ্রামের আ. মজিদ মুন্সির ছেলে। ফেয়ার প্রাইজের ডিলার তারিকুল ইসলাম তারেক ফালবাড়ী বাজারের মৃত আ. হক হাওলাদারের ছেলে এবং সাউথখালী ইউনিয়নের চেয়াম্যান মোজাম্মেল হোসেনের ভাতিজা ও উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজের ছোট ভাই।
শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরদার মোস্তফা শহিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রফিকুলের ব্যবসায়ীক গুদামে অভিযান চালিয়ে ৩০কেজি ওজনের ১৮বস্তা সরকারি চাল জব্দ করা হয়। ফেয়ার প্রাইজ ডিলার তারিকুল ইসলাম তারেক দুঃস্থদের মাঝে বিক্রি না করে ওই চাল পাচারের উদ্দেশে মজুদ করেন। তারেকের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেওয়া হবে।
ইউএনও আরো জানান, উপজেলার চারটি ইউনিয়নে আট হাজার ৪৪১ জন উপকারভোগী রয়েছেন। নিয়োগকৃত ২০জন ফেয়ার প্রাইজ ডিলারের মাধ্যমে ১০টাকা কেজিতে তাদেরকে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার। অন্য ডিলাররা সঠিকভাবে এই চাল বিতরণ করেছে কিনা সেব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসকে আব্দুল্লাহ আল সাইদ জানান, খাদ্য গুদাম কর্মকর্তা সাইফুল ইসলাম বাদি হয়ে ডিলার তারিকুল ইসলাম তারেক ও রফিকুল ইসলাম লিটনের নামে মামলা দায়ের করেছেন।
চাল পাচারে অভিযোহ অস্বীকার করে ডিলার তারিকুল ইসলাম তারেক জানান, জব্দকৃত চাল তার না। উত্তোলনকৃত সব চাল বিক্রি করা হয়েছে। উপকারভোগীদের সাক্ষরিত মাষ্টাররোলের কপি তার কাছে আছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি