1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরণখোলায় প্রতিবন্ধী যুবকের আত্মহত্যা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
টেকনাফে নাফ নদীতে বোটের ইঞ্জিন বিকল : কোস্ট গার্ডের সফল উদ্ধার অভিযানে বাঁচল ৪৫ যাত্রী কেইপিজেড বিএনপি পরিবারের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল টেকনাফে অপহরণ ও সশস্ত্র সন্ত্রাসী দমনে দ্রুত পদক্ষেপের দাবিতে স্থানীয়দের বিক্ষোভ–অবরোধ দুর্নীতি মামলায় টিউলিপ সিদ্দিকের বিচার ও দণ্ডাদেশ নিয়ে দুদকের ব্যাখ্যা আগামী নির্বাচনে ঐতিহাসিক ভূমিকা পালনে সশস্ত্র বাহিনীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান এভারকেয়ার হাসপাতালের কাছে কাল এসএসএফ হেলিকপ্টার অবতরণ ও উড্ডয়ন কাজ পরিচালনা করবে পালপাড়া মহেশপুরে ‘সৈয়দ সুফিয়া কোরআন হেফজ খানা’র উদ্বোধন ও দোয়া অনুষ্ঠান কুমিল্লা সিটি কর্পোরেশন  নিম্নমান সহকারী থেকে জাল সনদে প্রকৌশলী দি ইউনিভার্সিটি অব কুমিল্লা থেকে অনলাইনে সনদ ক্রয়  নারায়ণগঞ্জ-০৩ আসনে ইসলামী দলগুলির যৌথসভায় পাঁচ প্রার্থীর ঐক্য ঘোষণা চৌদ্দগ্রাম থানার ওসির সাথে গণঅধিকার পরিষদ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত

শরণখোলায় প্রতিবন্ধী যুবকের আত্মহত্যা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০
  • ২৭৮ বার

নইন আবু নাঈম, বাগেরহাট ঃ
বাগেরহাটের শরণখোলায় বাবার সাথে অভিমান করে তরিকুল ইসলাম সজিব (২৭) নামে এক প্রতিবন্ধী যুবক আত্মহত্যা করেছে । (২৪ এপ্রিল) শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের রাজৈর গ্রামে এ আত্মহত্যার ঘটনা ঘটে ।
পারিবারিক সূত্রে জানাযায়, (২২ এপ্রিল) বুধবার সজিবের হাতে থাকা একটি মোবাইলের দুটি সিম খুলে নেন তার বাবা । এর পরেরদিন বৃহস্পতিবার সজিব তার সিম দুটি বাবার কাছে ফিরে পেতে চান । তখন বাবা তাকে সিম না দেওয়ার কথা বলেন।
আজ শুক্রবার সকালে আবারো সিম চাইতে গেলে বাবা বলেন, তুই সারাদিন মোবাইলে কথা বলো এতে আমার টাকা খরচ হয়, তাই আর সিম দেয়া যাবেনা । কথা বলতে হলে আমার ফোন নিয়ে কথা বলবি । এই বলে সজিবের বাবা রায়েন্দা বাজারের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে চলে গেলে সজিব তার নিজ কক্ষে দরজা বন্ধ করে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে ।
সজিব খোন্তাকাটা ইউনিয়নের রাজৈর গ্রামের মোঃ মজিবর রহমানের প্রথম স্ত্রীর বড় ছেলে । সজিবের জন্মের সময় এক মেয়ে রেখে মারা যান মজিবর রহমানের প্রথম স্ত্রী । পরে দ্বিতীয় বিবাহ করেন তিনি। সেখানেও তার এক ছেলে ও দুই মেয়ে রয়েছে । সংসারে বড় ছেলে হওয়ায় গত ১৪ মে মোরেলগঞ্জের চর হোগলাবুনিয়া গ্রামে পারিবারিক ভাবে বিবাহ করান সজিবকে।
সজিবের সদ্য বিবাহিত স্ত্রী রেশমা আক্তার (১৭) কান্নাজড়িত কণ্ঠে জানান, সকালে আমি রান্না করি, এর ফাঁকে একবার এসে আমার স্বামীকে ডাক দিয়েছি তখন সাড়া দেয়নি । পরবর্তীতে রান্না শেষ হলে খেতে ডাকলে তখও কোনো সাড়া দেয়নি সজিব। পরে গিয়ে দেখি আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছে ।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ এসকে আবদুল্লাহ আল সাঈদ বলেন, সজিবের লাশ ময়না তদন্তর জন্য বাগেরহাট মর্গে পাঠানো হবে । রিপোর্ট পেলে জানাযাবে এর আসল ঘটনা ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net