1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
“সুন্দরবনে রেড এলার্ট জারি হলেও হরিণ শিকারী চক্র সক্রিয়” - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রাস্তায় পড়ে থাকা অসুস্থ বাবাকে অবশেষে চিকিৎসায় নিলেন প্রবাসী ছেলে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত কুমিল্লায় জমজম ট্রাভেলস্ বিডি’র প্রি-হজ্ব সেমিনার অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে শিশু রাজিয়া খাতুন ধ’র্ষণ ও হ’ত্যা মামলায় মৃত্যুদণ্ডের রায় ঘোষণা  মাগুরায় জুলাই সনদ বাস্তবায়ন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বানারীপাড়ায় কৃষক দলের সাধারণ সম্পাদক সুমনের ওপর হামলার অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় শেবাচিমে ভর্তি ঈদগাঁওয়ে ভোগান্তিতে ডজনাধিক পরিবার, ঘেরাবেড়া দিয়ে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ ভাঙ্গুড়ায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত উনকলায় প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা  নবীনগরে ভোলাচং উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও রাকিবুল ইসলাম

“সুন্দরবনে রেড এলার্ট জারি হলেও হরিণ শিকারী চক্র সক্রিয়”

বাগেরহাটের শরণখোলায় ১০ কেজি হরিণের মাংস উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০
  • ৩৫৫ বার

নইন আবু নাঈম বাগেরহাট :
করোনা পরিস্থিতির মধ্যে হরিণ শিকারিদের তৎপরতা বেড়ে যাওয়ায় বুধবার থেকে পূর্ব-সুন্দরবনে রেড এলার্ট জারি করেছে বনবিভাগ। হরিণ শিকার বন্ধ করতে বনবিভাগের কর্মকর্তা-কর্মচারীর ছুঁটি বাতিল করা হয়েছে। কিন্তু চোরা শিকারি চক্র থেমে নেই চলছে তাদের অপকর্ম।
বৃহস্পতিবার বাগেরহাটের শরণখোলা উপজেলার সোনাতলা গ্রাম থেকে উদ্ধার হয়েছে ১০ কেজি হরিণের মাংস। পাচারকালে বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে চোরা শিকারী চক্র কর্কশীট ভর্তি মাংস ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।
পূর্ব সুন্দরবনের শরণখোলা ষ্টেশন কর্মকর্তা (এসও) শামসুল হক জানান, সংঘবদ্ধ একটি চক্র হরিণের মাংস পাচার করছে গোপন সূত্রে সংবাদ পেয়ে বেলা ২টার দিকে বনরক্ষীদের নিয়ে বনসংলগ্ন সোনাতলা গ্রামে অভিযান চালালে চোরা শিকারীরা বনরক্ষীদের উপস্থিতি বুঝতে পেরে কর্কশীটে ভরা মাংস জনৈক জাহাঙ্গীর হোসেনের বাড়িসংলগ্ন মাঠের একটি খাদের মধ্যে ফেলে পালিয়ে যায়।
শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) জয়নাল আবেদীন জানান, এ ব্যাপারে বন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। জব্দ করা মাংস আদালতের অনুমতি নিয়ে বিকেলে রেঞ্জ অফিস চত্বরে মাটি চাপা দেওয়া হয়েছে।
পূর্ব বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) বেলায়েত হোসেন জানান, সম্প্রতি সুন্দরবন থেকে বেশ কিছু হরিণ ধরার ফাঁদ উদ্ধার করা হয়েছে। করোনার সুযোগ নিয়ে হরিণ শিকারীদের তৎপরতা বৃদ্ধি পাওয়ায় বুধবার থেকে সুন্দরবনে রেড এলার্ট জারি করে বন বিভাগের টহল জোরদার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net