ঢাকা   ১০:০১:০০ এএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু মাগুরায় শিল্প ও সাহিত্য অঙ্গনের ৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব স্মরণে নাগরিক স্মরণ সভা  কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

সোনারগাঁয়ে শিশু খাদ্য নিয়ে ঘরে ঘরে রাতের আঁধারে ইউএনও

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৫ এপ্রিল, ২০২০
  • ৩৬২ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

শাহ জালাল, সোনারগাঁ ( নারায়ণগঞ্জ) : করোনার প্রভাবে যখন ত্রাণ নিয়ে হুলুস্থল কাণ্ড চলছে, ঠিক সেই মূহুর্তে ব্যতিক্রম ত্রাণ নিয়ে এগিয়ে এসেছেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাইদুল ইসলাম।

গতকাল রাতে উপজেলার পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে শিশুদের জন্য দুধ, চিনি, চকলেট ও বিস্কুট বিতরণ করেন তিনি।

দুর্যোগের এ সময়ে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পৌরসভা এলাকার শিশুদেরকে স্বাভাবিক খাবারের পাশাপাশি গৃহবন্দী শিশুদের ভারতি পুষ্টি চাহিদা পূরণের জন্য দুধ, চিনি, চকলেট ও বিস্কুট বিতরণে করছেন উপজেলা কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম৷

শূন্য থেকে ২ বছরের শিশুর পুষ্টি চাহিদা পূরণ করতে প্রতিদিন নির্দিষ্ট পরিমাণে দুধ লাগে। আর করোনার প্রভাবে কর্মহীন মানুষ দুধ কিনতে পারছে না। ইউএনও দুধ বিতরণ করায় দরিদ্র এ শিশুদের পিতা-মাতার আনন্দের শেষ নেই। পাশাপাশি ২ থেকে ৭ বছর শিশুদের চকলেট ও বিস্কুট দিয়ে বিতরণ করা হয়।

ইউএনও মোঃ সাইদুল ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার দূর্যোগ ব্যববস্থাপনা ও ত্রাণ মন্ত্রানালয়ের বরাদ্দ অনুযায়ী পৌরসভা ও ১০ টি ইউনিয়নের ১৯০ টি পরিবারের মধ্যে এ খাবার পৌঁছে দেয়া হবে।

এছাড়া সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম প্রতিদিনই সন্ধ্যার পর বিভিন্ন ইউনিয়নে স্থানীয় মেম্বারদের সাথে নিয়ে দুধ চিনি বিস্কুট ও চকলেট নিয়ে হাজির হতে দেখা যায়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি