1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হাতিয়ায় ঘূর্নিঝড়ে ক্ষতিগ্রস্থ পরিবারের কাছে তিন ঘন্টার মধ্যে পৌছে গেলো ত্রান - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

হাতিয়ায় ঘূর্নিঝড়ে ক্ষতিগ্রস্থ পরিবারের কাছে তিন ঘন্টার মধ্যে পৌছে গেলো ত্রান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৫ এপ্রিল, ২০২০
  • ৩৪০ বার

জিল্লুর রহমান (রাসেল), হাতিয়া নোয়াখালী :নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় ঘূনিঝড়ে ক্ষতিগ্রস্থ হয়ে ঘরবাড়ী হারানো পরিবারকে তিন ঘন্টার মধ্যে ত্রান পৌছে দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা । শনিবার বিকালে উপজেলার চরকিং ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে দ্রুত এ ত্রান দেওয়ার ঘটনাটি ঘটে।
জানাযায়, শনিবার দুপুর ২টার সময় ঘূর্নিঝড়ে উপজেলার চরকিং ইউনিয়নের ৭নং ওয়ার্ডে চরবগুলা গ্রামের জামাল উদ্দিনের মেয়ে তাহমিনা বেগমের (৪৫) ঘরটি সম্পূর্ন ভাবে বিধ্বস্ত হয়। তার বসবাস করা ঘরটি ঘূনিঝড়ের বাতাসের সাথে সম্পূর্ন উড়ে যায়। শুন্য ভিটার উপরে খোলা আকাশের নিচে তার এখন বসবাস। স্বামী দেশের বাহিরে থাকায় কোন ভাবে দিনমজুরের কাজ করে সংসার চালাতো তাহমিনা।
এদিকে ইউনিয়ন পরিষদের মাধ্যমে সংবাদ পেয়ে উপজেলা সদর থেকে গ্রামের প্রায় ৩০কিলোমিটার পথ ফেরিয়ে বিকাল ৫টার সময় ক্ষতিগ্রস্থ পরিবারকে ৫হাজার টাকা ও ২০ কেজি চাল দিয়ে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রেজাউল করিম। পরে ঘর তৈরিতে দুইবান টিন দেওয়ার সিদ্বান্ত ও দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প কর্মকর্তা মো: জাহেদ হাসান ও ইউপি সদস্য মো: শাহজাহান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net